ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: সিরিজ শুরুর আগেই ধাক্কা,খেলতে পারবেন না তারকা ক্রিকেটার
বিশ্বকাপের মাঝে চোট পেয়েছিলেন, এরপর দেশে ফিরে অস্ত্রোপচারও হয়। কিন্তু পুরনো সেই চোট ফের মাথা চাড়া দিয়ে ওঠায় ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে নেই আন্দ্রে রাসেল।
বিশ্বকাপের মাঝে চোট পেয়েছিলেন, এরপর দেশে ফিরে অস্ত্রোপচারও হয়। কিন্তু পুরনো সেই চোট ফের মাথা চাড়া দিয়ে ওঠায় ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে নেই আন্দ্রে রাসেল।
তাঁকে দলে রেখেই ভারতের বিরুদ্ধে প্রথম দুই টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করা হলেও পুরোপুরি ফিট না হওয়ার কারণে বিশ্রাম নিতে নিজেকে সরিয়ে নিলেন রাসেল। তারকা অল-রাউন্ডারের পরিরর্ত হিসেবে জেসন মহম্মদকে দলে নিল ওয়েস্ট ইন্ডিজ।
প্রসঙ্গত হাঁটুর চোটের অস্ত্রোপচারের পর সেরে উঠলেও সাম্প্রতিক সময় গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগের ম্যাচ খেলতে গিয়ে নতুন করে অস্বস্তি বোধ করেন রাসেল। সেকারণের কোহলিদের বিরুদ্ধে ঝুঁকি নিলেন না ক্যারিবিয়ান ক্রিকেটার।
Lights. Camera. Action!🎬📸Bts with the #MenInMaroon ahead of the 1st T20I in Florida! 🇺🇸 #WIvIND #WIRally #ItsOurGame
Go get your tickets before they all go!
⬇️⬇️⬇️⬇️⬇️https://t.co/KBYTMDrErv pic.twitter.com/6SWirwVTuJ
— Windies Cricket (@windiescricket) August 1, 2019
পরিবর্ত জেসন মহম্মদ অতীতে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে নজর কেড়েছেন। শেষবার দেশের হয়ে ২০১৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই খেলেছেন তিনি।
🚨 BREAKING: SQUAD UPDATE! 🚨
Jason Mohammed replaces Andre Russell in West Indies v India T20I Squad
Details below!
⬇️ ⬇️ ⬇️ ⬇️ ⬇️ https://t.co/rD946w6Axx
— Windies Cricket (@windiescricket) August 2, 2019
Click it and Unblock the Notifications