ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: ভরাডুবির পরও দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ান দলে ডাক পেলেন না গেইল
কোহলিদের বিরুদ্ধে শেষ টেস্ট শুরু ৩০ অগাস্ট থেকে। সেই লড়াইয়ে মাঠে নামার আগে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
প্রথম টেস্টে পর্যুদস্ত হওয়ার পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজে এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কোহলিদের বিরুদ্ধে শেষ টেস্ট শুরু ৩০ অগাস্ট থেকে। সেই লড়াইয়ে মাঠে নামার আগে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
|
নেই গেইল
প্রথম টেস্টের মতো এবার দ্বিতীয় টেস্টেও দলে জায়গা পেলেন না ক্রিস্টোফার হেনরি গেইল। প্রথম টেস্টে ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ৩১৮ রানে। এই ভরাডুবির পরও গেইলকে দলে ফেরাতে অনিহা কর্তাদের
|
ভারতের বিরুদ্ধে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন গেইল
বিশ্বকাপের পরই গেইল জানিয়ে দিয়েছিলেন, দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলে অবসর নিতে চান। ওডিআইতে সুযোগ পেলেও গেইলের আর একটি মাত্র টেস্ট খেলে অবসরের স্বপ্নকে ধার্য করেনি বোর্ড। প্রথম টেস্টে তাঁকে দলে রাখা হয়নি। ভারতের কাছেপ্রথম টেস্টে ৩১৮ রানে হারের পর দ্বিতীয় টেস্ট গেইল সুযোগ পাবেন ধরা হলেও, ঘোষিত দলে গেইলের নাম রাখা হয়নি।
|
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ দল
জেসন হোল্ডার(অধিনায়ক), ক্রেগ ব্রেথওয়েট, ড্যারেন ব্র্যাভো, শামার্চ ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, রাহকিম কর্নওয়াল, জাহমার হ্যামিল্টন, শ্যানন গ্র্যাবিয়েল, শিমরন হেটমায়ের,সাই হোপ, কিমো পল,কেমার রোচ












Click it and Unblock the Notifications