Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ণায়ক ম্যাচ: ওডিআইয়ে অভিষেক নভদীপ সাইনির

কটকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ ওডিআই অভিষেক করলেন নভদীপ সাইনি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআইয়ে আজ অভিষেক করলেন নভদীপ সাইনি। এর আগে চলতি বছরের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। এবার সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই ঘরের মাঠে ওডিআই অভিষেক করলেন সাইনি।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওডিআই: ওডিআইয়ে অভিষেক নভদীপ সাইনির

ওডিআই সিরিজে দুই ম্যাচে খেলেছিলেন দীপক চাহার। তিনি ভালোই বোলিং করেছিলেন। যদিও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে পিঠে সামান্য চোট পান। যেকারণে তাঁকে বিশ্রাম দিতে ছেড়ে দেওয়া হয়।

পরিবর্তে দলে আসেন নভদীপ সাইনি। দলে ঢুকেই সিরিজ নির্ণায়ক ম্যাচে মাঠে নামছেন তিনি। অতীতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেকে ১৭ রান খরচ করে ৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। এদিন ওডিআই অভিষেক উইকেট পেয়ে দেশকে ম্যাচ জিতিয়ে দিনটি স্মরণীয় করে রাখতে পারেন কিনা, সেটই এখন দেখার। পোলার্ড, হেটমায়ার, পুরানদের বিরুদ্ধে সাইনির বোলিংয়ের দিকে তাকিয়ে দল।

We have a debutant in the house! Navdeep Saini will make his ODI debut in Cuttack. 👏👏#INDvWI #TeamIndia @paytm pic.twitter.com/jaEA6PVe7x
— BCCI (@BCCI) December 22, 2019

উল্লেখ্যে দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে আইপিএল খেলেছেন নভদীপ। আইপিএলে দক্ষিণের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন নভদীপ। ২০১৯ আইপিএলে আরসিবির জার্সিতে মাঠে নেমে অভিষেক মরসুম স্মরণীয় করে রেখেছিলেন। আরসিবি'র জার্সিতে ১৩ ম্যাচ খেলে ১১টি উইকেট পেয়েছিলেন নভদীপ সাইনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+