ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: অধিনায়ক কোহলি ও সহঅধিনায়ক রাহানের ব্যাটে বড় রানের পথে ভারত

তৃতীয় দিনে কোহলি-রাহানের ব্যাটে জোড়া অর্ধশতরান। দ্বিতীয় ইনিংসে ভারত অধিনায়ক ও সহঅধিনায়কের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় রানের পথে ভারত। চতুর্থ উইকেটে জুটিতে ১০২ রান জুড়েছেন।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের তৃতীয় দিনে কোহলি-রাহানের ব্যাটে জোড়া অর্ধশতরান। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক ও সহঅধিনায়কের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় রানের পথে ভারত। চতুর্থ উইকেটে জুটিতে ১০২ রান জুড়েছেন বিরাট-রাহানে।

অধিনায়ক কোহলি ও সহঅধিনায়ক রাহানের ব্যাটে জোড়া অর্ধশতরান

ম্যাচের তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২২২ রানে গুটিয়ে দেয় কোহলিরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলেছে ভারত। দ্বিতীয় ইনিংসে ভারতের মোট লিড ২৬০ রানের।

লোকেশ রাহুল ৩৮ করে আউট হন। অপর ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের সংগ্রহ ১৬। পূজারাও এদিন হতাশ করলেন। ২৫ রানে সাজঘরে ফেরেন চেতেশ্বর। এরপর সহঅধিনায়ক-অধিনায়কের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত।

১১১ বল খেলে ৫১ রান করেছেন বিরাট। ইনিংস সাজানো ২টি চার দিয়ে। অন্যদিকে ১৪০ বল খেলে রাহানের ব্যাটে এল ৫৩ রান। ইনিংসে ৩টি চার হাঁকিয়েছেন তিনি। দুই ব্যাটসম্যানই অপরাজিত হিসেবে ক্রিজে রয়েছেন। ম্যাচের চতুর্থ দিন স্কোরবোর্ডে বড় রান তুলে ক্যারিবিয়ানদের কঠিন টার্গেট ছুঁড়ে দিতে চাইবে ভারত।

একনজরে সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস ২৯৭ রান
ভারত দ্বিতীয় ইনিংস ১৮৫/৩
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ২২২ রান
ইশান্ত ৫, শামি ও জাদেজা ২টি করে ও বুমরাহ ১টি উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+