ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: ফর্মে ফিরলেন ঋষভ পন্থ, ওডিআইয়ে প্রথম হাফ সেঞ্চুরি

ব্যাটেই সব সমালোচনার জবাব দিলেন ঋষভ। চেন্নাইয়ে প্রথম ওডিআইয়ে ৭১ রান হাঁকালেন পন্থ

ধোনির ডেরায় পন্থ শো! চেন্নাইয়ের চিপক মানেই ধোনির সেকেন্ড হোম। এই মাঠ চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ড। সেই মাঠে এবার ব্যাটে ক্যারিসমা দেখালেন ঋষভ পন্থ।

ফর্মে ফিরলেন পন্থ

ফর্মে ফিরলেন পন্থ

ব্যাটেই সব সমালোচনার জবাব দিলেন ঋষভ। শেষ পর্যন্ত দলের নিজের যোগ্যতা প্রমাণ করলেন তরুণ তুর্কি। কেরিয়ারের প্রথম ওডিআই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে হারানো ফর্ম ফিরে পেলেন ঋষভ পন্থ।

একনজরে পন্থের ব্যাটিং

একনজরে পন্থের ব্যাটিং

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে প্রথম ওডিআই ম্যাচে এদিন দুরন্ত হাফ সেঞ্চুরি হাঁকান পন্থ। শেষ পর্যন্ত ৬৯ বলে ৭১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। দলের হয়ে এদিন সর্বোচ্চ রান পন্থেরই।

চতুর্থ উইকেটে ভারতের শতরান পার্টনারশিপ

চতুর্থ উইকেটে ভারতের শতরান পার্টনারশিপ

চতুর্থ উইকেটে জুটিতে ঋষভ-শ্রেয়স ১১৪ রান যোগ করেন। পন্থের এদিনের ইনিংস সাজানো ৭টি চার ও ১টি ছয় দিয়ে। প্রসঙ্গত এটি পন্থের ওডিআই কেরিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি। তবে আউট হওয়ার মুহূর্তে ফ্যানেদের হতাশ করেন পন্থ।

শতরান হাতছাড়া করলেন পন্থ

শতরান থেকে ২৯ রান দূরে থাকা অবস্থায় পোলার্ডের বোলিংয়ের বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ শট খেলে বাউন্ডারির সামনে হেটমায়ারের হাতে ক্যাচ গিয়ে সাজঘরে ফেরেন।

এর আগে দেশের হয়ে টি-টোয়েন্টিতে দুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন পন্থ। অন্যদিকে টেস্ট ক্রিকেটে পন্থের ব্যাটে ২টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+