ভারত বনাম শ্রীলঙ্কা: কবে গুয়াহাটি পৌঁছছে ভারতীয় দল, ধোঁয়াশা অব্যাহত

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বছর শুরু করছে ভারত। গুয়াহাটিতে সিরিজের প্রথম ম্যাচে মালিঙ্গা অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে মাঠে নামছে মেন ইন ব্লু।

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বছর শুরু করছে ভারত। গুয়াহাটিতে সিরিজের প্রথম ম্যাচে মালিঙ্গা অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে মাঠে নামছে মেন ইন ব্লু। ৫ জানুয়ারি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ।

অন্যদিকে সংশোধিত নাগরিক বিলের প্রতিবাদে তৈরি হওয়া অশান্তির জন্য গুয়াহাটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিল। বৃহস্পতিবার শ্রীলঙ্কা দল গুয়াহাটি পৌঁছেছে। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবশ্য গুয়াহাটিতে এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানানো হয়েছে।

কোহলিরা কবে গুয়াহাটি পৌঁছছে সেই নিয়ে ধোঁয়াশা

সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রসিডেন্ট রোমেন দত্ত বলেন, 'পুলিশ এখানে দুই দলের নিরাপত্তা কঠোর করেছে। পুরো পরিস্থিতিই এখন স্বাভাবিক। ভারতীয় দল শুক্রবার সকালে গুয়াহাটি ঢুকছে।'

প্রসঙ্গত ভারতীয় দলের সূত্রে অবশ্য বৃহস্পতিবার রাতের মধ্যে গুয়াহাটি পৌঁছে যাওয়ার কথা জানানো হয়েছে। ফলে কোহলিরা ঠিক কবে গুয়াহাটি পৌঁছছে সেই নিয়ে ধোঁয়াশা থেকে গেল।

একনজরে ভারত বনাম শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ

একনজরে ভারত বনাম শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ

৫ জানুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি
৭ জানুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি
১০ জানুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি

একনজরে শ্রীলঙ্কান দল

একনজরে শ্রীলঙ্কান দল

লাসিথ মালিঙ্গা(অধিনায়ক), ধানুষ্কা গুণাথিলকা, অভিষ্কা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন সনাকা, কুশল পেরেরা, নিরোসান ডিকওয়েলা,ধনঞ্জয় ডিসিলভা, উসুরু উদানা, ভনুকা রাজাপক্ষ, ওশাদা ফার্নান্ডো, ওনিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, লক্ষ্মণ সান্দাকান, কাসুন রাজিথা। ১৬ মাস পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন করেছেন ম্যাথিউস।

একনজরে ভারতীয় দল

একনজরে ভারতীয় দল

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, জসপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর। টি-টোয়েন্টি সিরিজে দলের সহঅধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+