হার্দিকের হুঙ্কার, শ্রীলঙ্কা সিরিজে হোম অ্যাডভান্টেজ হাতিয়ার! ভারতীয় ক্রিকেটারদের কোন বার্তা ক্যাপ্টেনের?

শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি করে টি ২০ আন্তর্জাতিক ম্যাচ। আইপিএলের আগে এই ৬টি টি ২০ আন্তর্জাতিকই খেলার কথা ভারতের। চলতি বছরের সূচি অনুযায়ী, আর কোনও টি ২০ আন্তর্জাতিক নেই মেন ইন ব্লুর। দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপের জন্য বেশিরভাগ ওয়ান ডে-ই খেলবে টিম ইন্ডিয়া। ফলে এই ৬টি টি ২০ আন্তর্জাতিকে পরবর্তী টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে দল হাঁটবে না বলেই ইঙ্গিত দিলেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।

নির্ভীক ক্রিকেট

নির্ভীক ক্রিকেট

নির্বাচকরা একঝাঁক তরুণ ক্রিকেটারকে রেখে শ্রীলঙ্কা সিরিজের দল গড়েছেন। তাঁদের মধ্যে অনেকেরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ভারত ঋতুরাজ গায়কোয়াড়কে কাল না খেলালে শুভমান গিলের টি ২০ আন্তর্জাতিকে অভিষেকের সম্ভাবনা রয়েছে। ঈশান কিষাণের সঙ্গে ওপেন করতে পারেন তিনি। আবার ঋতুরাজকে রাখা হলে শুভমানকে তিনে খেলালে, কাকে প্রথম একাদশের বাইরে রাখা হবে সেটাও দেখার। তবে নতুন বছর সিরিজ শুরুর আগে অধিনায়ক হার্দিকের স্পষ্ট বার্তা, মাঠে নেমে নিজেদের মেলে ধরতে হবে। টিম ম্যানেজমেন্ট সকলেরই পাশে থাকছে। অর্থাৎ জায়গা হারানোর চিন্তা না নিয়ে খোলা মনে খেলার পর্যাপ্ত সুযোগ পাবেন সকলেই।

সেরা বলেই দলে

সেরা বলেই দলে

ভারত এখন টি ২০ আন্তর্জাতিকে শুরু থেকেই ঝোড়োগতিতে রান তোলার রণকৌশল নিয়েছে। হার্দিক বলেন, বিশ্বকাপের আগে অ্যাপ্রোচ যেমন ছিল তা বিশ্বকাপের সময় এক ছিল না। দলের সকলকে বলা হয়েছে, মাঠে নেমে নিজেদের মেলে ধরে উজাড় করে দিতে। সেটাই সকলে করবেন। তাঁদের কীভাবে পাশে থেকে মনোবল বাড়াব সেটা দেখার দায়িত্ব আমাদের। যাঁরা দলে রয়েছেন তাঁরা সকলেই সেরা ক্রিকেটার। সে কারণেই তাঁরা দলে এসেছেন। সেটাই আমি তাঁদের বোঝানোর চেষ্টা করছি। আমি সর্বতোভাবে তাঁদের সহযোগিতা করব। নিজদের প্রতি আস্থা রেখে খেলতে নামলে সেই আত্মবিশ্বাসই তাঁদের আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানোর পক্ষে সহায়ক হবে বলে উপলব্ধি হার্দিকের।

খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার অবকাশ নেই

খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার অবকাশ নেই

পরবর্তী টি ২০ বিশ্বকাপের জন্য কিছু পরিকল্পনা রয়েছে। হার্দিক বলেন, আমরা পরিকল্পনা অনুযায়ীই খেলব। আইপিএলের আগে ৬টি ম্যাচ রয়েছে। ফলে খুব বেশি কিছু করার অবকাশ নেই। তা সত্ত্বেও নতুন নতুন পরিকল্পনার প্রয়োগ ঘটিয়ে কোনটা বেশি কার্যকরী হয় সেটা দেখব। প্রত্যেকেই পর্যাপ্ত সুযোগ পাবেন। উল্লেখ্য, ভারতের টি ২০ দলের সহ অধিনায়ক করা হয়েছে বিশ্বের ১ নম্বর ব্যাটার সূর্যকুমার যাদবকে। রাহুল ত্রিপাঠী, শিবম মাভি ও মুকেশ কুমার দলে রয়েছেন, এই তিন ক্রিকেটারেরই এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি।

হোম অ্যাডভান্টেজ হাতিয়ার

হোম অ্যাডভান্টেজ হাতিয়ার

গত বছরের গোড়ায় দেশের মাটিতে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে টি ২০ সিরিজে হারিয়েছিল ভারত। যদিও তারপর অনেক জল গড়িয়েছে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। দাসুন শনাকার দলের বিরুদ্ধে খেলতে নামার আগে হার্দিক বলেন, এশিয়া কাপের পরাজয়ের কথা মাথায় রাখছি না। ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য। আমরা বুঝিয়ে দেব যে আমরা ভারতে খেলছি। এই দল নিয়েও শ্রীলঙ্কাকে এই অনুভূতি আমরা নিশ্চিত করে দিতে চাইব যে, তারা আন্তর্জাতিক দলের বিরুদ্ধে খেলছে এবং ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলছে। স্লেজিংয়ের দরকার নেই। আমাদের বডি ল্যাঙ্গুয়েজই বার্তা দেওয়ার পক্ষে যথেষ্ট। হোম অ্যাডভান্টেজকে হাতিয়ার করেই বাজিমাত চান হার্দিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+