Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs SA World Cup 2023: কলকাতায় বিরাট পুনর্মিলন, অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন কোহলি

কলকাতায় বিরাটের পুনর্মিল‌ন। ২০০৭ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকেই ভারতীয় ক্রিকেটে আকাশে উদিত হন বিরাট কোহলি। ১৬ বছর পর বিরাটই এখন বিশ্ব ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র। সাফল্যের চূড়ায় পৌঁছেও বিরাট ভুলে যাননি অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থকে। কলকাতায় এসে বিরাট কোহলি একসঙ্গে লাঞ্চ সারলেন ছোটবেলার বন্ধু তথা সতীর্থ শ্রীবৎস গোস্বামীর সঙ্গে।

অনূর্ধ্ব ১৯ দলের দুই সদস্যের মধ্যে ব্যবধান বেড়েছে, কিন্তু বন্ধুত্বে কোনও ফাটল ধরেনি।বিরাট জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। নেতৃত্বের দায়িত্ব সামলেছেন। ভারতীয় ক্রিকেটের নক্ষত্র হয়ে উঠলেও কোনও দিনই তা শ্রীবৎস-কোহ‌লির মধ্যে দূরত্ব তৈরি করতে পারেনি। কলকাতায় দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলতে এসেই দেখা করলেন ছোটবেলার সতীর্থের সঙ্গে।

 IND vs SA World Cup 2023

শনিবার ম্যাচের আগের দিন টিম হোটেলে বিরাট মধ্যাহ্নভোজ সারলেন শ্রীবৎসের সঙ্গে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন শ্রী। বিরাট সাক্ষাত পর্বের পরই ওয়ান ইন্ডিয়াকে শ্রীবৎস বলেন, '২০০৭ সাল থেকে আমাদের বন্ধুত্ব একই রকম রয়েছে। কোহলির মধ্যে আমি কোনও রকম পরিবর্তন দেখেনি বন্ধু হিসাবে। আগের মতোই আমাদের সম্পর্ক আছে।'

২০০৭ থেকে ২০২৩, রেকর্ড, খ্যাতি, সাফল্য কোহলির নামের সঙ্গে জড়িয়ে গিয়েছে। কিন্তু বাকিদের থেকে কোথায় আলাদা বিরাট? এত সাফল্যের রহস্য কী? শ্রীবৎসের মতে, মানসিকতাতেই ও সবার থেকে আলাদা। এটাই ওর সব থেকে বড় প্লাস পয়েন্ট।' রবিবার জন্মদিন কিং কোহলির। জীবনের খাতায় ৩৫-এ পা দেবেন কোহলি।

জন্মদিনের আগে সতীর্থকে শুভেচ্ছাও জানান বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস। তবে দীর্ঘদিন পর বিরাটের সঙ্গে দেখা হল শ্রীবৎসের। কী কথা হল দুই বন্ধুর। সেই বিষয়ে মুখ খুলতে চাননি শ্রীবৎস। তাঁর কথায়, 'সবই আমাদের ব্যক্তিগত কথা হয়েছে, তারমধ্যে বেশিরভাগটাই ক্রিকেট নিয়ে কথা হয়েছে। খুব ভালো সময় কাটালাম। একসঙ্গে লাঞ্চ করলাম।'


কোহলি মানে শুধু রানের রাজা বা চেজ মাস্টার নন, তিনি বর্তমান প্রজন্মের একজন আইকন, অনুপ্রেরণার এক জলন্ত উদাহরণ। ২০০৭ সাল থেকে বিরাটের যাত্রাপথটা দেখছেন শ্রীবৎস। সতীর্থের কথায়, 'আসাধারণ এই যাত্রা পথ, সবার জন্য অনুপ্রেরণামূলক,নতুন প্রজন্ম যারা আসছে তাদের কাছে একটা উদাহর। তুমি ওর থেকে ব্যাটিং বোলিং শিখতে না পারলেও ফিনটেসে কীভাবে উন্নতি করতে হয় সেটা শিখতে পারবে।'

একদিনের ক্রিকেটে ৪৮টি শতরান হয়ে গিয়েছে কোহলির। জন্মদিনেই কি সচিনের কীর্তিকে ছুঁয়ে ফেলবেন বিরাট। ক্রিকেটের নন্দন কাননে জন্মদিনটা নিশ্চই স্পেশ্যাল করে রাখতে চাইবেন কোহলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+