IND vs SA World Cup 2023: ম্যাচ শেষে মাঠকর্মীদের মন জিতলেন কোহলি, টিম হোটেলে জ‌ন্মদি‌নের বিরাট সেলিব্রেশন

IND vs SA World Cup 2023: জন্মদিনে শতরান করে ইডেনের দর্শকদের নিজেই রিটার্ন গিফট দিয়েছেন কোহলি। শুধু মাঠে রান করে দর্শকদের বিনোদন দেওয়াই নয়, কোহলি বার বার বুঝিয়ে দেন তাঁর হৃদয়ের গভীরতা। ২২ গজে রান করা, রেকর্ড সৃষ্টি করা এটা তো তাঁর কাছে রুটিন কর্মসূচির হয়ে গিয়েছে। যা টিভিতে দেখা যায়। কিন্তু ম্যাচ শেষেও এমন কিছু কাজ করেন কোহলি, যা সবসময় প্রকাশ্যে আসে না।

রবিবার ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ বিরাট-জাদেজার বিক্রমে নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। দর্শকরাও গ্যালারি ছেড়ে বেড়িয়ে গিয়েছেন। ভারতীয় দলের সদস্যরা সাজঘরে সেলিব্রেশনে মগ্ন। এমন সময় ইডেনে দেখা গেল অন্য কোহলিকে। মাঠে তিনি বরাবরের আগ্রাসী, প্রতিপক্ষের চোখে চোখ রেখে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করেন।

IND vs SA World Cup 2023

তবে মাঠের বাইরে নরম হৃদয়ের মানুষ তিনি। একটি ম্যাচে মাঠে খেলেন দুই দলের ২২জন ক্রিকেটার। কিন্তু ম্যাচ সংগঠনে ভূমিকা থাকে অসংখ্য মানুষের। তাদের মধ্যে অন্যতম মাঠকর্মীরা। যাদের অক্লান্ত পরিশ্রম এবং নীরব সাধনায় তৈরি হয় পিচ। সেই পিচেই ফুল ফোটান কোহলিরা। তাই নিজের মাইলস্টোন শতরানের পর কোহলি ভুলে গেলেন না মাঠকর্মীদের।

ম্যাচ শেষে ইডে‌নের মাঠকর্মীদের ধন্যবাদ জানালেন কিং কোহলি, সেইসঙ্গে প্রতিটি গ্রুপের সঙ্গে আলাদা আলাদাভাবে ছবিও তুললেন হাসি মুখে। জন্মদিনের শেষ মুহূর্তটা এইভাবেই কাটালেন বিরাট। কোহলির এই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ইডেনের পিচ এবং উইকেটের ভূয়সী প্রশংসা করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টিম সুজন কিন্ত আরও একটা কঠিন ম্যাচে লেটার মার্কস নিয়েই পাশ করল।


রবিবার ছিল কোহলির ৩৫তম জন্মদিন। সেইদিনেই সচিনের ৪৯তম ওডিআই শতরানের রেকর্ড স্পর্শ করলেন কিং কোহলি। ম্যাচ জিতে টিম হোটেলে হল বিরাটের জন্মদিনের সেলিব্রেশন। সেখানে ভারতীয় দলের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলে‌‌ন বোর্ডের সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ। সাধারণত টিম হোটেলে জয়ী দলের জন্য একটি কেকই রাখা থাকে। যিনি ম্যাচের সেরা হন তিনিই কেকটি কাটেন।


তবে রবিবার অবশ্য ব্যতিক্রম। ছিল দুটি কেক। জাড্ডু কেক খাইয়ে দিলেন কোহলিকে। সিএবির পক্ষ থেকে সোনার জ্বল করা ব্যাট, আর স্পেশাল কেক দেওয়া হল বিরাটকে। বিশেষ স্মারক কোহলির হাতে তুলে দিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।সব মিলিয়ে ৩৫তম জন্মদিনটা রঙিন করে রাখলেন কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+