Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs SA World Cup 2023: বরফ গলল! ইডেন মিলিয়ে দি‌ল সৌরভ-জয়কে, ক্লাব হাউসে একফ্রেমে তৃণমূল-বিজেপি নেতারাও

মেলালেন তিনিই মেলালেন। জন্মদিনে ৪৯তম ওডিআই শতরা‌ন করে ইডেনকে মোহিত করে দিলেন কিং কোহলি। আর মাঠের বাইরে তিনিই যেন মিলিয়ে দিলেন যুযুধান দুই পক্ষকে। দীর্ঘদিন পর আবার এক ফ্রেমে সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহ। ইডেনের ভিআইপি বক্সে একসঙ্গে বসে খেলা দেখলেন দুই জনে। আর ক্লাব হাউসে রাজনীতির বিবাদ ভুলে মিলে গেল তৃণমূল-বিজেপি। হাজির টলিউডের সেলেবরাও।

ক্রিকেটার জীবনে সচিনের সঙ্গে জুটি বেঁধে একাধিক রেকর্ড গড়েছিলেন সৌরভ। প্রশাসক জীবনে জুটি বাঁধেন জয় শাহের সঙ্গে। ভারতীয় ক্রিকেট বোর্ডে ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ছিল সৌরভ জমানা। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। তাঁর সেনাপতি জয় শাহ। তখনও বোর্ডের সচিব অমিত শাহ-পুত্র। দুজনে মিলে ভারতীয় ক্রিকেটে এক নতুন দিগন্তের সূচনা করেছিলেন।

IND vs SA World Cup 2023

কিন্তু ২০২২ সালে বোর্ডের প্রশাসনিক প্যানেল থেকে বাদ পড়েন সৌরভ। তখন থেকেই শোনা যায় বন্ধু জয়ের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে মহারাজের। বিসিসিআই সভাপতির পদ থেকে প্রাক্তন হওয়ার পর থেকেই একসঙ্গে দেখা যায়নি সৌরভ-জয়কে।রবিবারের ম্যাচে আবারও একসঙ্গে দেখা গেল দুই জনকে।

ম্যাচ চলাকালীন হঠাত্ ক্যামেরাতে ধরা পড়ল একটি পুরনো ফ্রেম। ভিআইপি বক্সে পাশাপাশি বসে খেলা দেখছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিসিসিআই সচিব জয় শাহ! তাহলে কী বরফ গলল অবশেষে।শুধু খেলা দেখছেন তাই নয়, যতবার সৌরভ-জয় ক্যামেরায় ধরা পড়েছেন, ততবার দেখা গেছে তাঁরা নিজেদের মধ্যে কথাও বলছেন।

ক্লাব হাউসের ভিতরে আবার দেখা গেল সম্পূর্ণ অন্যচিত্র। রোজকার রাজনীতির বিবাদ ভুলে একসঙ্গে ম্যাচের বিরতিতে চা চক্রে মাতলেন বিজেপি-তৃণমূল নেতারা। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে দেখা গেল তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে। ম্যাচ দেখতে এসেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। খোস মেজাজেই দেখা গেল তাঁদের। মেয়রের সঙ্গে একসঙ্গে বসে খেলা দেখলেন দিলীপ। ম্যাচ দেখতে হাজির সিপিএম নেতা সুজন চক্রবর্তীও।

শুধু কি রাজনীতির মানুষরা? ইডেনে বিরাট শো-র সাক্ষী থাকলেন টলিউডের সেলেবরাও। গ্যালারিতে একসঙ্গে দেখা গেল নিখিল জৈন ও সৌরীসেনীকে। তাঁদের একসঙ্গে খেলা দেখা নিয়ে গুঞ্জনও তৈরি হ‌ল। যদিও টলি অভিনেত্রী বলেন, তিনি শুধু নিখিল নন আরও অনেকের সঙ্গেই এসেছেন। ম্যাচ দেখতে হাজির ছিলেন নুসরত ও যশ। এছাড়াও অরিন্দম শীল, নীল-তৃণারাও জমিয়ে উপভোগ করলেন ভারতের ম্যাচ।


এদিকে ইডেনে ভারত পাকিস্তান সেমিফাইনাুলের আশা করছেন মহারাজ। একটি বেসরকারি চ্যানেলে সৌরভ বলেন, "আমি আশা করি এখানেই ইডেন গার্ডেন্সে পাকিস্তানকে দেখতে পাবো এবং তারা সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে। এর চেয়ে বড়ো ম্যাচ আর নেই।"

উল্লেখ্য বিশ্বকাপ ২০২৩-এর ২ টি সেমিফাইনাল একটি ১৫ নভেম্বর মুম্বাইতে এবং অন্যটি ১৬ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে এই বছর বিশ্বকাপে পাকিস্তান বর্তমানে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য রীতিমতো লড়াই চালাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+