IND vs SA World Cup 2023:সচিনকে পাল্টা কৃতজ্ঞতা কোহলির, টানা আট ম্যাচ জিতেও কেন উচ্ছাসহীন রোহিত?

ক্রিকেট কেরিয়ারে একাধিক বিরাট কোহলি রেকর্ড ভেঙেছেন সচিনের। তবে রবিবাসরীয় ইডেন স্মরণীয় হয়ে থাকবে কিং কোহলির জীবনে। একদিকে জ‌ন্মদিনে অন্যদিকে ওডিআই ক্রিকেটে ৪৯তম শতরান করলেন, একইসঙ্গে সচিনের বিরল কৃতিত্বেও ভাগ বসালেন। সকাল থেকে ইডেন সহ গোটা কলকাতা মেতেছিল বিরাট উৎসবে। ভক্তদের পাল্টা উপহার থেকে বঞ্চিত করলেন না রাজা। জন্মদিনে ইডেনের দর্শকদের রিটার্ন গিফট দিলেন কোহলি।

কোহলি তাঁর রেকর্ড স্পর্শ করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানান সচিন। নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন লিখেছেন, ''দুর্দান্ত খেলেছ বিরাট। ৪৯ থেকে ৫০ বছরে পৌঁছতে আমার ৩৬৫ দিন সময় লেগেছিল। আমি আশা করি তুমি ৪৯ থেকে ৫০ এ পৌঁছতে পারবে কিছুদিনের মধ্যেই। অনেক শুভেচ্ছা।''

IND vs SA World Cup 2023

নিজের আইকনের প্রতি পাল্টা কৃতজ্ঞতা জানাতে বেশি সময় নিলেন না কোহলি। ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাতকারে বিরাট বলেন,'আমার হিরোর সঙ্গে একই রেকর্ড ভাগ করে নেওয়া, সেটা আমার কাছে খুবই স্পেশাল। সচিনকে টিভিতে খেলতে দেখেছি। আজকের এই মুহূর্তে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি। কেন মানুষ ওনার সঙ্গে আমাকে তুলনা করেন আমি জানি না। ওনি গ্রেট। সচিন আমার হিরো ছিলেন থাকবেনও।'

জন্মদিনের সকালে উঠে কী মনে হয়েছিল তাঁর? এই প্রশ্নের উত্তরে কোহলি বলেন, 'এটা ভেবেছিলাম বিশ্বকাপে সবথেকে কঠিন দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছি। এই ম্যাচে ভালো পারফরম্যান্স করতে হবে। আমি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি যেখানে ৫০ বা ৬০ রান করলে আমি আর খুশি হই না। আরও বেশি করতে হবে আমাকে। দলের প্রয়োজন অনুসারে খেলতে হবে। সেটা করতে পেরে ভালো লাগছে।'

প্রথম ইনিংস শেষের পর একটি সংক্ষিপ্ত সাক্ষাত্কার দিতে এসেও বিরাট কোহলির মুখে নিজের চেয়ে বেশি প্রাধান্য পেল দলের কথা। সুন্দর বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন যে ইনিংসে প্রথম ১০ ওভারের পর থেকে এই পিচে ব্যাটিং করা কতটা চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল। এই প্রসঙ্গে কোহলি বলেন, 'রোহিত এবং গিল শুরুটা খুবই ভালো করে। কিন্তু ওরা আউট হয়ে যাওয়ায় কিছুটা চাপ বাড়ে। আমাদের ভূমিকাটা পাল্টে যায়। আমাদের লক্ষ্য ছিল বড় পার্টনারশিপ তৈরি করা। তবে ৩২৬ রান হবে ভাবিনি। শেষ দিকে দ্রুত রান উঠায় এটা হল।'

একইসঙ্গে কোহলি উল্লেখ করেছেন, 'সকলকে বলা হয়েছিল আমার সঙ্গেই ব্যাট করতে। খেলাটা উপভোগ করছিলাম আমি। ঈশ্বর আমাকে এই অসাধারণ মুহূর্ত উপভোগ করতে দিয়েছেন তাই আমি কৃতজ্ঞ।'

আট ম্যাচ জয়ের পর বেশি উচ্ছাসে ভাসতে নারাজ রোহিত। তাঁর কথায়, 'গ্রুপ পর্বের ম্যাচ গুলি সবে সমাপ্ত হতে চলেছে। এখ‌নও আমাদের জন্য কঠিন ম্যাচ অপেক্ষা করছে। আমরা আমাদের লক্ষ্যপূরণ থেকে এখ‌নও দূরে আছি। তাই অতিরিক্ত কোনও উচ্ছাস বা খুশি হওয়ার কারণ নেই।'

জাদেজার প্রশংসা করে রোহিত বলেন,'জাদেজা বিগ ম্যাচ উইনার, বিগত কয়েক বছর ধরেই দলের খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার। প্রতিটি ম্যাচে নিজের অবদান‌ রাখে। একইসঙ্গে বলব শামির কথা, প্রথম দিকে সুযোগ না পেলেও পরের দিকে দলে এসে দারুণ পারফরম্যান্স করছে। দলের সবাইকে স্বাধীনতা দেওয়া আছে নিজেদের মতো খেলার।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+