IND vs SA World Cup 2023: ইডেনে টিকিট কাণ্ডে বিসিসিআইয়ের বিড়ম্বনা, নোটিশ পাঠা‌নো হল রজার বিনিকেও

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে বিতর্ক যেন কিছুতেই মিটছে না। এই ম্যাচ নিিয়ে বিগত এক সপ্তাহ ধরেই বিতর্ক চলেছে। এমনকি গোটা ঘটনা থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে। থানায় তলব করা হয়েছিল সিএবি এবং বুই মাই শো-র প্রতিনিধিদেরও। এবার এই ঘটনায় জড়িয়ে গেলেন বিসিসিআই কর্তারাও।

কলকাতায় ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচের টিকিটের কালোবাজারি নিয়ে এবার নোটিশ দেওয়া হল বিসিসিআই প্রেসিডেন্টকে। টিকিট বিক্রি সংক্রান্ত নথি তলব করা হয়েছে বিসিসিআই সভাপতির কাছ থেকে। বোর্ড সভাপতি বা তাঁর কোনও আধিকারিককে সশরীরে এসে ৭ নভেম্বরের মধ্যে ময়দান থানায় নথি দিতে বলা হয়েছে। অর্থ্যাত শুধু সিএবি নয় টিকিট কালোবাজারি কাণ্ডে এবার জড়িয়ে পড়লেন বিসিসিআই কর্তারাও।

IND vs SA World Cup 2023

বিশ্বকাপের ম্যাচে কালোবাজরি কাণ্ডে একাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কলকাতা পুলিশ জানিয়েছে, ময়দান এলাকা থেকে ধৃত পাঁচ জনের কাছ থেকে ৩৩টি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। এ নিয়ে মোট ২১ জন ধৃতের কাছ থেকে ১২৭টি টিকিট উদ্ধার করা হলেও সেগুলি কোথা থেকে এসেছে, তা নিয়ে ধন্দে পড়েছে পুলিশ।কলকাতায় ম্যাচের টিকিট নিয়ে বেশ কিছু দিন ধরেই বিক্ষোভ চলেছিল।

ক্রিকেটপ্রেমীদের অভিযোগ, অনলাইনে যে সংস্থা বিশ্বকাপের ম্যাচগুলির টিকিট বিক্রি করছে তাদের পাশাপাশি, সিএবি এবং বিসিসিআই কর্তারা টিকিট সরিয়ে দিয়েছেন। সেই টিকিট কালোবাজারে চলে গিয়েছে। ময়দান এবং এন্টালি, কলকাতা পুলিশের এই দুই থানায় মোট সাতটি এফআইআর করেন ক্রিকেটপ্রেমীরা। সিএবি এবং অনলাইনে টিকিট বিক্রি করা ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ করা হয়।

লালবাজার জানিয়েছে, ইডেনের মোট টিকিট প্রায় ৬৭ হাজার। তার মধ্যে বেসরকারি সংস্থাটি অনলাইনে ১৮,০৭৫ টিকিট অনলাইনে বিক্রি করেছে। 'কমপ্লিমেন্টারি টিকিট' ২০,১৬৮টি। তিন হাজার সদস্যকে অনলাইনে টিকিট দিয়েছে বলে সিএবি-র দাবি। বাকি ২৫,৯৭৫টি টিকিট সিএবি এবং বিসিসিআই-এর হাতে ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+