IND vs SA World Cup 2023:বিরাট-জাদেজার দাপটে আটে আট টিম ইন্ডিয়ার, ইডেনেই শীর্ষস্থান স্থায়ী করল রোহিত ব্রিগেড

বিশ্বকাপে ভারতের অশ্বমেধের ঘোড়া ছুটছে। চিপক থেকে যে জয় যাত্রা শুরু হয়েছিল তা অব্যাহত থাকল ইডেনে অষ্টম ম্যাচেও। বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট মু্ম্বই থেকেই নিশ্চিত করে কলকাতায় এসেছিল টিম ইন্ডিয়া। রবিবাসরীয় ইডেনে প্রোটিয়া বধ করে নিজেদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে চলে গেল রোহিত ব্রিগেড। কোহলির শতরান সঙ্গে জাড্ডুর ঘূর্ণি। ফলস্বরূপ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট জয় ভারতের।

রবিবার ইডেনে প্রোটিয়াদের ২৪৩ রানে হারিয়ে বিশ্বকাপে টানা অষ্টম ম্যাচে জয় পেল ভারত। মনে করা হয়েছিল লিগ টেবলের শীর্ষে থাকা দুই দলের লড়াই হবে হাড্ডাহাড্ডি। কিন্তু কোথায় কী। বিশ্বকাপে ঘরের মাঠে যেন একাধিপত্য বজায় রাখার ফ্রাঞ্চাইজি নিয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটিংয়ের পর বোলিংয়েও কামাল করলেন ভারতীয় দলের সদস্যরা। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১ নম্বর স্থান স্থায়ী করে ফেলল ভারত।

IND vs SA World Cup 2023:


ইডেনের টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পয়মন্ত ইডেনে টস ভাগ্য সঙ্গ দেয় হিটম্যানকে।ওপেনিং জুটিতেই উঠেছিল ৬২ রান। কিন্তু ব্যক্তিগত ৪০ রানের মাথায় রাবাদার বলে আউট হলেন ভারত অধিনায়ক। এরমধ্যেই তাঁর ব্যাট থেকে এসেছিল ৬টি চার এবং দুটি ছক্কা।

শুভমান গিলও তাড়াতাড়িই আউট হয়ে যান। ম্যাচের হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। দু'জনেই ইতিমধ্যে হাফ সেঞ্চুরি করেন। ৮৭ বলে ৭৭ রান করে আউট হন শ্রেয়স আইয়ার। ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছয়। লুঙ্গির বলে মার্করামের হাতে ধরা পড়েন। তার মধ্যেই ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৫তম জন্মদিনে বিরাট কোহলি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর ৪৯তম সেঞ্চুরি করলেন। ১০১ রানে অপরাজিত থাকেন কোহলি।

এই ম্যাচে রাহুল-সূর্যকুমাররা বড় রান পেলেন না। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন জাদেজা। ১৫ বলে ২৯ রান করেন। ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ডি কককে ফেরান সিরাজ। ৫ রান করেই আউট হলেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী। এরপরই শুরু জাড্ডুর ঘূর্ণি শুরু ইডেনের। ১১ রানেই ফেরালেন প্রতিপক্ষ অধিনায়ক বাভুমাকে। এরপরই ঘরের মাঠে শুরু শামি শো। ইডেনে বল হাতে দুটি উইকেট নিলেন শামি। প্রথমে মার্করামকে ৯ রানে ফেরালেন, পরে রাসি ভ্যান ডার ডুসেনকে ১৩ রানে আউট করেলন।


ইডে‌নে ব্যাট হাতে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না প্রোটিয়া ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করলেন মার্কো জানসেন।দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা শুধুই এলেন আর সাজঘরে ফিরে গেলেন। শামি-জাদেজার দাপটে ৮৩ রানেই শেষ প্রোটিয়াদের ইনিংস। জাদেজা নিলেন পাঁচ উইকেট, শামি ও কুলদীপ দুটি করে উইকেট পেলেন।সিরাজের সংগ্রহে ১ উইকেট। ম্যাচের সেরা হলেন কোহলি।

এই ম্যাচ জিতে আট ম্যাচে ১৬ পয়েন্ট হয়ে গেল ভারতের। ফলে লিগ তালিকায় ১ নম্বরেই থাকবে ভারত। আগামী ১২ নভেম্বর ভারতের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে। ম্যাচ হেরেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+