IND vs SA World Cup 2023: জন্মদিনে শতরান করে ইডেন মাতালেন, বার্থ ডে বয়-কে বিশেষ উপহার দিল সিএবিও
বিরাট বড় করেই কোহলির জন্মদিন পালন করার পরিকল্পনা করেছিল সিএবি। কিন্তু বিসিসিআইয়ের কাছ থেকে অনুমতি না মেলায় সেই সব পরিকল্পনা বাতিলের খাতায় চলে যায়। কিন্তু জন্মদিনে সিএবি কী খালি হাতে ফেরাতে পারে কিং কোহলিকে। যেখানে তিনি শতরান করে ৬৫ হাজার দর্শককে এমন খুশি উপহার দিয়েছেন। অনুষ্ঠান হল না। কিন্তু কথা রাখলেন সিএবি কর্তারা।
জন্মদিনে কী কী গিফট পাচ্ছেন বিরাট? সেটা নিয়ে সবার কৌতূহল ছিল। কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মাঝে বড় অনুষ্ঠান করার অনুমতি মেলেনি। তবে বিশেষ স্মারক কোহলির হাতে তুলে দিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। দারুণ একটি কেকও ছিল কিং কোহলির জন্য। রবিবার সিএবির পক্ষ থেকে থেকে সোনার জ্বল করা ব্যাট, আর স্পেশাল কেক দেওয়া হল বিরাটকে।

ম্যাচ শেষে সাজঘরে ফেরার পথে বিরাটের হাতে বিশেষ উপহার তুলে দিলেন সিএবি কর্তারা। সিএবির পক্ষ থেকে জানানো হয়েছে,একইসঙ্গে ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে কেকও কাটবেন কোহলি। মূলত জাম্বো সাইজের একটি বিশেষ চকলেট কেক বানানো হয়েছে বিরাটের জন্য।সেই কেকে থাকছে একটি কোহলির মূর্তিও।
শতরান করে নিজের ৩৫তম জন্মদিনটাকে স্মরণীয় করে রাখলেন বিরাট কোহলি। সকাল থেকে ইডেন সহ গোটা কলকাতা মেতেছিল বিরাট উৎসবে। ভক্তদের পাল্টা উপহার থেকে বঞ্চিত করলেন না কিং কোহলি। জন্মদিনে ইডেনের দর্শকদের রিটার্ন গিফট দিয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
রবিবার আক্ষরিক অর্থেই ইডেন ছিল বিরাট ময়। বিরাট শো সুপারহিট ক্রিকেটের নন্দন কাননে। ২০০৯ সালে একদিনের ক্রিকেটে প্রথম শতরান করেছিলেন এই ইডেনে। সচিনের রেকর্ড ছুঁয়ে ৪৯তম সেঞ্চুরিও করলেন সেই ইতিহাসের ইডেনে।












Click it and Unblock the Notifications