প্রোটিয়া ফিল্ডারের অবিশ্বাস্য ক্যাচ দেখে অবাক হয়ে গেলেন বিরাট, ভাইরাল হল ভিডিও

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফিল্ডিংয়ের সময় নিজে অসাধারণ ক্যাচে ডি'কককে সাজঘরে ফিরিয়েছিলেন। শূন্যে লাফিয়ে বাঁ-হাতে চোখ ধাঁধানো ক্যাচ নেন বিরাট।

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফিল্ডিংয়ের সময় নিজে অসাধারণ ক্যাচে ডি'কককে সাজঘরে ফিরিয়েছিলেন। শূন্যে লাফিয়ে বাঁ-হাতে চোখ ধাঁধানো ক্যাচ নেন বিরাট। সেই ক্যাচ ও বিরাটের ফিটনেস নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনা তুঙ্গে। এবার দক্ষিণ আফ্রিকান ফিল্ডারের অবিশ্বাস্য ক্যাচ দেখে অবাক হলেন ভিকে।

কেন অবাক হলেন বিরাট

ভারতের ব্যাটিং ইনিংসের ১২তম ওভারে সামসির বলে ওভার বাউন্ডারি মারতে গিয়ে ডেভিড মিলারের হাতে জমা পরে শিখর ধাওয়ান আউট হন। বাউন্ডারি লাইনের সামনে শূন্যে লাফিয়ে কয়েক গজ কভার করে ডানহাতে ক্যাচটি তালুবন্দি করেন মিলার। এই ক্যাচ দেখে মুহূর্তের জন্য় স্তম্ভিত হয়ে যান ভিকে। ৪০ রানে আউট হয়ে ফেরেন ধাওয়ান। অবিশ্বাস্য ক্যাচ দেখে অবাক হয়ে যান বিরাট।

বিরাট-মিলারের ক্যাচের তুলনা

দিনের দুই ক্যাচের মধ্য়ে কোনটি সেরা, সেই নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভোটাভুটি চলছে। বিরাট-মিলার দুই ক্রিকেটারই শূন্যে লাফিয়ে এক হাতে ক্যাচ নেন। যা দেখে দু'জনের ফিল্ডিং স্কিলের প্রশংসা করছে নেটিজেনরা।

ভারতের ম্যাচ জয়

১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে বিরাটের ব্যাটে দ্বিতীয় টি-টোয়েন্টি জেতে ভারত। মোহালিতে ৭২ রান করে ম্যাচ জিতিয়ে ভারতকে সিরিজে ১-০ এগিয়ে দেন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+