পুনের মাটিতে এই খারাপ স্মৃতিগুলি ভুলতে চাইবেন কোহলি, দেখুন পাঁচ পরিসংখ্যান
কোহলির টেস্ট কেরিয়ারে দুঃস্বপ্নের দিনগুলির মধ্যে পুনে টেস্ট অবশ্যই তালিকায় থাকবে। এই টেস্টের খারাপ স্মৃতি হয়ত আজও তাড়িয়ে বেড়ায় তাঁকে।
কোহলির টেস্ট কেরিয়ারে দুঃস্বপ্নের দিনগুলির মধ্যে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুনে টেস্ট অবশ্যই তালিকায় থাকবে। এই টেস্টের খারাপ স্মৃতি হয়ত আজও তাড়িয়ে বেড়ায় তাঁকে।
|
স্মৃতি ১
পুনের যে মাঠে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট, সেখানেই ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জঘন্য হার ভারতের। ভারত ম্যাচ হেরেছিল ৩৩৩রানের ব্যবধানে।

স্মৃতি ২
পুনের ঘূর্ণি উইকেটে সেবার দুই ইনিংস মিলিয়ে ভারত মাত্র ২১২ রান তোলে। প্রথম ইনিংসে ১০৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৭ রান। ঘরের মাঠে এটাই টেস্টে ভারতের দুই ইনিংস মিলিয়ে সর্বনিম্ন স্কোর।
|
স্মৃতি ৩
দুই ইনিংস মিলিয়ে ভারত মাত্র ৪৪৪ মিনিট খেলেছিল। এই ৪৪৪ মিনিটেই ২০ উইকেট দিয়ে বসে ভারতীয় দল।
|
স্মৃতি ৪
ম্যাচে দুই ইনিংস মিলিয়ে কোহলির সংগ্রহ ১৩ রান। প্রথম ইনিংসে ০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩ রান করেছিলেন বিরাট।
|
স্মৃতি ৫
৭০ রান খরচ করে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ ওকিফ। পুনের উইকেটে বাঁ-হাতি স্পিনারের কাছে ম্যাচ হেরে বসেছিল ভারত।












Click it and Unblock the Notifications