ধোনির অবসর নিয়ে ক্রিকেটমহলে জল্পনা, এবার মুখ খুললেন অধিনায়ক কোহলি!

ধোনি কবে অবসর নিতে চান, সেটা সম্পূর্ণ তাঁর নিজের সিদ্ধান্তের উপরই ছেড়ে দেওয়া হোক। মাহির অবসর প্রসঙ্গে বললেন কোহলি

শেষ কয়েক দিনে ধোনিকে নিয়ে ক্রিকেটমহলে জোর জল্পনা,আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকিভাবে নাকি সন্ন্যাস নিতে চলেছেন ধোনি। ১২ সেপ্টেম্বর সকাল থেকে এই খবরই রটে যায়। যার পর সোশ্যাল মিডিয়া জুড়ে নানা বিভ্রান্তি। শেষটায় ধোনির স্ত্রী সাক্ষী টুইটে, মাহির অবসরের খবর নিছকই গুজব বলে উল্লেখ করে ভক্তদের আশ্বস্ত করেন। এবার ধোনির অবসর নিয়ে মুখ খুললেন তাঁর অধিনায়ক কোহলি।

বয়স শুধুই সংখ্যা মাত্র, ধোনিকে নিয়ে একথাই বললেন কোহলি

বয়স শুধুই সংখ্যা মাত্র, ধোনিকে নিয়ে একথাই বললেন কোহলি

রবিবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ সিরিজ শুরু। টি-টোয়েন্টি মহারণে নেমে পড়ার আগে ধোনির অবসর প্রসঙ্গে প্রশ্ন করা হলে মাহির অবসর জল্পনা উড়িয়ে দিয়েছেন বিরাট। ভারত অধিনায়ক বলেন, ' অভিজ্ঞতায় ধোনি সবসময় এগিয়ে। খেলার দুনিয়ায় অনেক কিংবদন্তিই প্রমাণ করেছেন বয়স শুধুই সংখ্যামাত্র।ধোনিও সেটাই প্রমাণ করেছেন। ধোনি কবে অবসর নিতে চান, সেটা সম্পূর্ণ তাঁর নিজের সিদ্ধান্তের উপরই ছেড়ে দেওয়া হোক। এই নিয়ে অহেতুক অন্যদের মন্তব্য করা অর্থহীন। '

ধোনির অবসর গুঞ্জন ছড়ালো কীভাবে

১২ সেপ্টেম্বর ধোনির সঙ্গে ছবি দিয়ে পোস্টে কোহলি লিখেছিলেন, 'ধোনির সঙ্গে ঐ দিনটা মনে থাকবে। ম্যাচে দৌড় করিয়ে ছেড়েছিল। যেন ফিটনেস ট্রেনিং হচ্ছে।' মাহিকে নিয়ে বিরাটের এই আবেগঘন পোস্টের পরই ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার জল্পনা তৈরি হয়।

কেন এমন পোস্ট করেছিলেন বিরাট, কী উত্তর দিলেন

কেন এমন পোস্ট করেছিলেন বিরাট, কী উত্তর দিলেন

কোহলি সেই পোস্ট নিয়ে বলেন, 'আমি কোনও ইঙ্গিত দিইনি।বাড়িতে বসে ছিলাম। পুরনো দিনের সেই ম্যাচটা কয়েক মুহূর্তের জন্য মনে পড়তে, ছবিটা পোস্ট করি।

ঐ ম্যাচ নিয়ে কোনওদিনই খুব একটা কিছু বলা হয়ে ওঠেনি। সেকারণেই ছবিটি পোস্ট করে মনের কথা লিখেছিলাম। এর বেশি কোনও অর্থ ছিল না। অহেতুক এই নিয়ে খবরের ছড়াছড়ি! মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়।আর সেটারই মানে করতে গিয়ে মিথ্যে জল্পনা ছড়িয়ে পড়ে। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+