ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০০ পয়েন্টে পৌঁছল ভারত, দেখুন তালিকা
পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে পর্যুদস্ত করে ২-০ ব্যবধানে লিড নিয়ে সিরিজ জিতে নিল ভারতীয় দল। এই জয়ের ফলে এদিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে আরও জাঁকিয়ে বসল ভারত।
পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে পর্যুদস্ত করে ২-০ ব্যবধানে লিড নিয়ে সিরিজ জিতে নিল ভারতীয় দল। এই জয়ের ফলে এদিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে আরও জাঁকিয়ে বসল ভারত।

ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ১৩৭ রানে হারিয়েছে ভারত। এই জয়ের পর এদিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ২০০ পয়েন্ট ছুঁয়ে ফেলল কোহলিরা। ম্যাচ শেষে বিরাট বলেন, সিরিজ জিতলেও শেষ ম্যাচটি আমরা হাল্কাভাবে নিচ্ছি না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে প্রতিটি ম্যাচই দলের কাছে সমান গুরুত্বপূর্ণ।
একনজরে দেখেন নিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল
১) ভারত-৪ ম্যাচে ৪টিতে জিতে ২০০ পয়েন্ট
২) নিউজিল্যান্ড, ২ ম্যাচ খেলে ১টিতে জয়, ১টিতে হার, সংগ্রহ ৬০ পয়েন্ট
৩) শ্রীলঙ্কা, ২ ম্যাচ খেলে ১টি জয় ও ১টি হার, সংগ্রহ ৬০ পয়েন্ট
৪) অস্ট্রেলিয়া ৫ ম্যাচ খেলে ২টি জয় ,২টি হার ও ১টি ড্র, সংগ্রহ ৫৬ পয়েন্ট
৫) ইংল্যান্ড, ৫ ম্যাচ খেলে ২টি জয় ,২টি হার ও ১টি ড্র, সংগ্রহ ৫৬ পয়েন্ট
৬) দক্ষিণ আফ্রিকা, ২ ম্যাচ খেলে ২টি হার, সংগ্রহ ০ পয়েন্ট
৬) ওয়েস্ট ইন্ডিজ, ২ ম্যাচ খেলে ২টিতে হার, সংগ্রহ ০ পয়েন্ট












Click it and Unblock the Notifications