IND vs SA 2nd T20I: সূর্যকুমার যাদব ছুঁলেন বিরাট কোহলির নজির, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম অর্ধশতরান

IND vs SA 2nd T20I: দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম অর্ধশতরানটি পেলেন সূর্যকুমার যাদব। সেই সঙ্গে তিনি যুগ্ম দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে স্পর্শ করে ফেললেন বিরাট কোহলির নজির।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গেবেখায় দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে বৃষ্টি নামায় ভারতের ইনিংস শেষ হয়েছে ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০ রানে। সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিং অর্ধশতরান করেছেন।

IND vs SA 2nd T20I: সূর্যকুমার যাদব ছুঁলেন বিরাট কোহলির নজির

টি ২০ আন্তর্জাতিকে আজ ৫৯তম ম্যাচে ৫৬তম ইনিংসে ১৭তম অর্ধশতরানটি পেলেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ, প্রোটিয়াদের দেশে গিয়ে টি ২০ আন্তর্জাতিকে প্রথম হাফ সেঞ্চুরি। আজ টি ২০ আন্তর্জাতিকে ২ হাজার রান পূর্ণ করতে ৩৩ বছরের সূর্যকুমারের দরকার ছিল ১৫ রান।

ভারতের ব্যাটিং ধস রুখে সূর্যকুমার এদিন রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৯ বলেই অর্ধশতরান পূর্ণ করেন। ৩৬ বলে ৫৬ রান করে তিনি তাবরেজ শামসির বলে মার্কো জানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। টি ২০ আন্তর্জাতিকে সূর্যকুমারের রান এখন ২০৪১।

৫৬তম ইনিংসে টি ২০ আন্তর্জাতিকে তিনি ২ হাজার রান পূর্ণ করলেন। এর ফলে তিনি স্পর্শ করে ফেললেন বিরাট কোহলির কীর্তি। এই নজির গড়ার ক্ষেত্রে বিরাটের লেগেছিল ৬০টি ম্যাচ, ৫৬টি ইনিংস। সূর্যর ম্যাচ একটি কম লাগল, তবে ইনিংস লাগল সেই ৫৬টিই। লোকেশ রাহুলের টি ২০ আন্তর্জাতিকে ২ হাজার রান করতে লেগেছিল ৫৮টি ইনিংস।

টি ২০ আন্তর্জাতিকে ইনিংসের নিরিখে দ্রুততম ২ হাজার রান করার নজির রয়েছে পাকিস্তানের বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের। বাবর এই মাইলস্টোন ছুঁয়েছিলেন ৫৪তম ম্যাচ ও ৫২তম ইনিংসে। রিজওয়ানের লেগেছিল ৬৩টি ম্যাচ, ৫২টি ইনিংস। তাঁদের পরেই এতদিন ছিলেন বিরাট কোহলি। আজ কোহলির কীর্তিতে থাবা বসালেন সূর্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+