IND vs SA 2nd T20I: দক্ষিণ আফ্রিকা দুরন্ত জয়ে এগিয়ে গেল, প্রোটিয়াদের দেশে এবার টি ২০ সিরিজ অধরা ভারতের

IND vs SA 2nd T20I: দক্ষিণ আফ্রিকার মাটিতে টি ২০ সিরিজ জেতার স্বপ্নের জলাঞ্জলি। ভারতকে বৃহস্পতিবার প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে নামতে হবে সিরিজ হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে।

ডারবানে বৃষ্টিতে প্রথম টি ২০ আন্তর্জাতিক ভেস্তে গিয়েছিল। গেবেখায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল এইডেন মার্করামের দল। জোহানেসবার্গে তৃতীয় টি ২০ আন্তর্জাতিক ভারতের কাছে হয়ে দাঁড়াল ডু-অর-ডাই।

IND vs SA 2nd T20I: দক্ষিণ আফ্রিকা দুরন্ত জয়ে এগিয়ে গেল

২০০৬ ও ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ভারত একটি করে টি ২০ আন্তর্জাতিক খেলেছিল, জিতেছিল এই দুটি ম্যাচেই। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় একটি টি ২০ খেলে সেটিতে ভারত হেরে যায়। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে শেষবার ভারত টি ২০ সিরিজ খেলেছিল। ৩ ম্যাচের সিরিজ ভারত জেতে ২-১ ব্যবধানে।

প্রোটিয়াদের বিরুদ্ধে শেষ তিনটি টি ২০ সিরিজের মধ্যে একটিতে জেতে ভারত। দুটি ড্র হয়। ২০১৯ সালে ভারতে এসে দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচের সিরিজ ১-১ রেখে ফিরেছিল। ২০২২ সালের জুনে পাঁচ ম্যাচের সিরিজের ফল থাকে ২-২। তবে গত বছরের সেপ্টেম্বরেই ভারত দেশের মাটিতে তিন ম্যাচের টি ২০ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছিল।

দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারত ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০ রান তোলার পর বৃষ্টি নামে। বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকার পর শুরু হলে প্রোটিয়াদের টার্গেট দাঁড়ায় ১৫ ওভারে ১৫২। ডিএলএস মেথডে ৭ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।

ম্যাচটি ১৫ ওভারের হয়ে প্রথম পাওয়ারপ্লে হয় ৫ ওভারের। সেই সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১ উইকেটে ৬৭। ৬ ওভারে স্ট্র্যাটেজিক টাইমআউটে স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৭৮। ৮.১ ওভারেই ১০০ রানে পৌঁছে যায় প্রোটিয়ারা। ১২ ওভারে দ্বিতীয় স্ট্র্যাটেজিক টাইমআউটে স্কোর ছিল ৪ উইকেটে ১২৮। অবশেষে ১৩.৫ ওভারেই জয় নিশ্চিত করে মার্করামের দল।

ওপেনার রিজা হেন্ডরিকস ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে করেন ২৭ বলে ৪৯। ম্যাথু ব্রিটজকে হেন্ডরিকসের সঙ্গে ভুল বোঝাবুঝি়তে রান আউট হন, তিনি করেন ৭ বলে ১৬। অধিনায়ক মার্করাম চারটি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৭ বলে ৩০ করেন। হেইনরিখ ক্লাসেন ৭ রানে সাজঘরে ফেরেন। ডেভিড মিলার করেন ১২ বলে ১৭।

ট্রিস্টান স্টাবস ১২ বলে ১৪ ও আন্ডিল ফেহলাকওয়াইও ৪ বলে ১০ রানে অপরাজিত থাকেন। মুকেশ কুমার ৩ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন। কুলদীপ যাদব ৩ ওভারে ২৬ রান খরচ করে একটি উইকেট পানষ রবীন্দ্র জাদেজা ২.৫ ওভারে ২৮ রান দিয়ে উইকেট পাননি। অর্শদীপ সিং ২ ওভারে ৩১ রান দেন। ৩ ওভারে ২৭ রান খরচ করে একটি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। রিঙ্কু সিং ৩৯ বলে অপরাজিত ৬৮ রান করেন। সূর্যকুমার যাদব ৩৬ বলে ৫৬ রান করেন। জেরাল্ড কোয়েটজি তিনটি উইকেট দখল করেন। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে একটি উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা হলেন তাবরেজ শামসি। তিনি আউট করেন সূর্যকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+