IND vs SA 2nd T20I: শুভমান গিলের টি ২০ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা হোঁচট খেল, বাবার পরামর্শে কীভাবে উপকৃত?

IND vs SA 2nd T20I: টি ২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা সিরিজকে খুবই গুরুত্ব দিয়ে দেখছেন শুভমান গিল। যদিও আজ কেরিয়ারের দ্বাদশ টি ২০ আন্তর্জাতিক খেলতে নেমে হতাশ করলেন।

ঋতুরাজ গায়কোয়াড়ের জায়গায় আজ গিলকে নিয়েছে ভারত। যদিও টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারই খাতা না খুলে সাজঘরে ফিরেছেন। ধাক্কা খেল টি ২০ বিশ্বকাপ নিয়ে গিলের পরিকল্পনাও।

IND vs SA 2nd T20I: শুভমান গিলের টি ২০ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা হোঁচট খেল

আজ ম্যাচ শুরুর আগে শুভমান বলেন, এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে খুব বেশি টি ২০ আন্তর্জাতিক নেই। সে কারণে চলতি সিরিজের গুরুত্ব অনেকটাই। আমি মাত্র ১১টি টি ২০ আন্তর্জাতিক খেলেছি। টি ২০ আন্তর্জাতিকের অভিজ্ঞতা আরও কিছুটা বাড়িয়ে নেওয়াই লক্ষ্য। টি ২০ ফরম্যাটের উপযোগী শট খেলার পরিকল্পনা আছে গিলের।

শুভমান গিলের পুল শট খেলার দক্ষতা নিয়ে সঞ্চালক প্রশ্ন করেছিলেন। জবাবে গিল বলেন, আমি এই ধরনের শট ছোটবেলা থেকেই খেলি। সিমেন্ট পিচে প্লাস্টিক বলে খেলতাম। আমার বাবার পরামর্শে। দক্ষিণ আফ্রিকার পেস ও বাউন্স সহায়ক উইকেটে এই ধরনের শট যে কার্যকরী হবে তা মানছেন বিশেষজ্ঞরা। গিল অবশ্য সব চ্যালেঞ্জ সামলাতে তৈরি।

যদিও আজ তিনি মাত্র ২ বল খেলেই সাজঘরে ফিরেছেন। লিজাড উইলিয়ামসের বলে লেগ বিফোর হয়ে। রিভিউ নিয়েছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এই প্রথম টি ২০ আন্তর্জাতিকে শূন্য রানে আউট হলেন গিল। ১২ ইনিংসে দুই অঙ্কের রান পেলেন না অষ্টম ইনিংসে। গত অগাস্টে লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৭ ও ৯ রান করেছিলেন। আজ ফিরলেন শূন্য রানে।

চলতি বছর জানুয়ারিতে রাজকোটে শ্রীলঙ্কা বিরুদ্ধে ৪৬, লখনউয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১ রান করেন। ফেব্রুয়ারিতে আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই করেন অপরাজিত ১২৬। তারপর থেকে গিলের রান যথাক্রমে ৩, ৭, ৬, ৭৭, ৯ ও ০। গিলের পাশাপাশি আজ ব্যর্থ ভারতের অপর ওপেনার যশস্বী জয়সওয়াল।

প্রথম ওভারের তৃতীয় বলেই শূন্য রানে যশস্বী আউট হন মার্কো জানসেনের বলে। শূন্য রানে পড়ে ভারতের প্রথম উইকেট। দ্বিতীয় ওভারের শেষ বলে গিল ফিরলে স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৬। যদিও এরপর ভারত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে তিলক বর্মা ও সূর্যকুমার যাদবের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভর করে। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে আউট হয়েছেন তিলক। ২০ বলে ২৯ রান করে তিনি জেরাল্ড কোয়েটজির শিকার। রিঙ্কু সিং নেমেই চার মারায় ৬ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৫৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+