IND vs SA 2nd T20I: রিঙ্কুর ছক্কায় ভাঙল মিডিয়া বক্সের কাঁচ! হাফ সেঞ্চুরিতে কার্যত পাকা বিশ্বকাপের টিকিট
IND vs SA 2nd T20I: রিঙ্কু সিং কার্যত পাকা করে ফেললেন টি ২০ বিশ্বকাপের টিকিট। দক্ষিণ আফ্রিকা সিরিজ তাঁর কেরিয়ারে খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিয়াদের দেশের পেস ও বাউন্স সহায়ক উইকেটে অগ্নিপরীক্ষায় লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ রিঙ্কু।
এশিয়ান গেমসে প্রথমবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দেশের মাটিতে চাপের মুখে দায়িত্বশীল ব্যাটিং করে নজর কাড়েন। এবার পেয়ে গেলেন আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম হাফ সেঞ্চুরিটিও।

রিঙ্কু যখন আজ ব্যাট করতে নামেন ভারতের স্কোর তখন ৫.৫ ওভারে ৩ উইকেটে ৫৫। ষষ্ঠ ওভারের প্রথম বলেই চার মেরে রিঙ্কু বুঝিয়ে দিয়েছিলেন পাল্টা আক্রমণকেই ঘুরে দাঁড়ানোর হাতিয়ার করতে চান। অস্ট্রেলিয়া সিরিজের সাফল্যে যে আত্মবিশ্বাস সঞ্চয় করেছেন এদিন সেটারই সদ্ব্যবহার করলেন।
ম্যাচের আগেই বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার উইকেটে খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। পেসকে কাজে লাগিয়ে ব্যাট করতে পছন্দ করেন। তাই প্রোটিয়া পেসারদের চ্যালেঞ্জ সামলাতে তিনি তৈরি। এমনকী এইডেন মার্করাম ১৯তম ওভারে বল করতে গেলে শেষ দুটি বলে দুটি বিশাল ছক্কা হাঁকান রিঙ্কু।
#AidenMarkram brought himself on in the penultimate over, and #RinkuSingh made him pay with back-to-back maximums 🔥
— Star Sports (@StarSportsIndia) December 12, 2023
Rinku has brought his A-game to South Africa!
Tune-in to the 2nd #SAvIND T20I
LIVE NOW | Star Sports Network#Cricket pic.twitter.com/HiibVjyuZH
তারই একটি গিয়ে পড়ে মিডিয়া বক্সে। রিঙ্কুর ছক্কায় ভেঙে যায় মিডিয়া বক্সের কাঁচ। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রিঙ্কু এদিন ভারতীয় দলের হয়ে সর্বাধিক রান করেছেন। ৩০ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। ১৯.৩ ওভারে ৭ উইকেটে ভারতের স্কোর যখন ১৮০ তখন বৃষ্টি নামে।
রিঙ্কু এখনও ওডিআই বা টেস্ট দলে জায়গা পাননি। টি ২০ আন্তর্জাতিক তথা আন্তর্জাতিক ক্রিকেটে আজ নিজের প্রথম অর্ধশতরানটি হাঁকিয়ে রিঙ্কু অপরাজিত থাকলেন ৩৯ বলে ৬৮ রানে। তাঁর ইনিংসে রয়েছে ৯টি চার ও ২টি ছয়। রিঙ্কুর এদিনের ইনিংস টি ২০ বিশ্বকাপের দলে তাঁর জায়গা পাকা করে দেওয়ার পক্ষে যথেষ্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল এদিন শূন্য রানে আউট হন। ভারতীয় দল ৭ বছর পর এমন অভিজ্ঞতার সাক্ষী হলো। ২০১৬ সালের এশিয়া কাপে পাকিস্তানের মহম্মদ আমিরের প্রথম ওভারেই রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানে শূন্য রানে আউট হয়েছিলেন। তারপর এই প্রথম ভারতের দুই ওপেনারই টি ২০-তে শূন্য রানে ফিরলেন।
তিলক বর্মা ২০ বলে ২৯, সূর্যকুমার যাদব ৩৬ বলে ৫৬, জিতেশ শর্মা ৩ বলে ১, রবীন্দ্র জাদেজা ১৪ বলে ১৯ ও অর্শদীপ সিং ১ বলে ০ রানে আউট হন। বৃষ্টিতে খেলা শুরুর পর দক্ষিণ আফ্রিকার টার্গেট দেওয়া হয়েছে ১৫ ওভারে ১৫২। প্রোটিয়ারা দাপুটে ব্যাটিং করে জয়ের দিকেই এগোচ্ছে।












Click it and Unblock the Notifications