IND vs SA T20Is: কাঁচ ভেঙে দুঃখ প্রকাশ, ব্যাট হাতে সাফল্যের রহস্য ফাঁস করলেন রিঙ্কু
প্রোটিয়া সফরে ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে রিঙ্কু সিং। দ্বিতীয় টি ২০ ম্যাচে মাত্র ৩০ বলে ৫০ রান করেন ভারতীয় এই ব্যাটসম্যান। তবে এই ম্যাচে কেকেআর ব্যাটসম্যান আরও একটি কীর্তি করেছেন। রিঙ্কু ছক্কা একেবারে জেট গতিতে উড়ে গিয়ে সেন্ট জর্জ পার্কের গেকেবারহারের মিডিয়া বক্সের কাচ ভেঙে চৌচির করে দিয়েছে।
আইপিএল হোক বা আন্তর্জাতিক ম্যাচ ব্যাট হাতে নামলেই বড় শট খেলেন রিঙ্কু সিং। মঙ্গলবার দ্বিতীয় টি ২০ ম্যাচে ১৯তম ওভারে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক এডেন মার্করামকে পরপর দু-বলে ছক্কা হাঁকান। এর মধ্যে একটি ছক্কা এতটাই বিধ্বংসী ছিল যে মিডিয়া বক্সের কাঁচ-ও ভেঙে যায়। সেই ভাঙা কাঁচের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় দ্রুত-ই।

Rinku Singh apologising for breaking the media box glass. 😂pic.twitter.com/Q8nK6Y9g99
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 13, 2023
একইসঙ্গে নিজের ব্যাটিং প্রসঙ্গে রিঙ্কু বলেন, 'রান করা প্রথম দিকে কঠিন ছিল। কিন্তু এরপর সূর্য ভাই আমাকে বলেন, যেমন খেলছ তেমনই খেলো, নিজের স্বাভাবিক খেলাটা খেলতে। প্রথম দিকে বল বুঝতে খুব অসুবিধা হচ্ছিল। কিন্তু সেট হওয়ার পর বুঝতে পারি এবং বড় শট খেলতে সক্ষম হই। শুরুতে সবকিছু সঠিক হচ্ছিল না। কিন্তু সূর্য ভাই আমাকে তাড়াহুড়ো করতে বারণ করেন। সেই মতো খেলি।'
আগামী বছর জুন মাসে টি ২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই মিশন বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছিল মেন ইন ব্লুর। এবার প্রোটিয়া সফরেও চালু পরীক্ষা-নীরীক্ষা। টি২০-তে ভারতীয় দলে জায়গা ক্রমশ শক্ত করছেন কেকেআরের রিঙ্কু। তবে এরইমধ্যে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন টিম ইন্ডিয়ার নতুন তারকা।
#AidenMarkram brought himself on in the penultimate over, and #RinkuSingh made him pay with back-to-back maximums 🔥
— Star Sports (@StarSportsIndia) December 12, 2023
Rinku has brought his A-game to South Africa!
Tune-in to the 2nd #SAvIND T20I
LIVE NOW | Star Sports Network#Cricket pic.twitter.com/HiibVjyuZH
আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে অভিষেক হয়েছিল কেকেআর তারকার। এরপর থেকে ভারতীয় টি ২০ দলে নিয়মিত সদস্য আলিগড়ের এই ক্রিকেটার। ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে ভালো পারফৱম্যান্স করেছেন।
প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচে রিঙ্কুর এহেন পারফরম্যান্স নিঃসন্দেহে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় শিবিরের কাছে স্বস্তির। নির্বাচকরা যে ভারতীয় টি-২০ দলে মিডল অর্ডারের একজন ভালো ব্যাটারকে খুঁজে পেয়েছেন, এই কথা বলাই যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications