IND vs SA T20Is: সোনার পদকের পুরস্কার থাকবে অব্যাহত, প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে সেরা ফিল্ডার কে হলেন?

IND vs SA T20Is: ব্যাটিং-বোলিং সবথেকে গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ক্রিকেটে ফিল্ডিংও সমান গুরুত্ব পায়। সে কারণেই বিশ্বকাপে ম্যাচগুলিতে সেরা ফিল্ডারের পুরস্কার চালু করেছিল টিম ম্যানেজমেন্ট। প্রতি ম্যাচের পরে দলের সেরা ফিল্ডারকে সোনার পদক দেওয়া হয়েছে গোটা টুর্নামেন্টেই। কিন্তু বিশ্বকাপ শেষ হলেও এই পুরস্কারের ধারা অব্যাহত থাকল। তবে ফর্ম্যাটে একটু বদল করা হল।

এবার থেকে ম্যাচ শেষে নয় সিরিজের সেরা ইমপ্যাক্ট ক্রিকেটার পাবেন সোনার পদক।বৃহস্পতিবার জো'বার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি ২০ ম্যাচে জয় পায় ভারত। শেষ ম্যাচে জেতায় ১-১ ফলেই টি ২০ সিরিজ সমাপ্ত হয়েছে। ম্যাচ শেষে সাজঘরে ফিরতেই ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছিল বিরাট চমক।

 IND vs SA T20Is: Mohammed Siraj

দলের ফিল্ডিং কোচ টি দিলীপ ঘোষণা করেন বিশ্বকাপের সময় প্রতিটি ম্যাচে সেরা ফিল্ডারকে সোনার পদক দেওয়া হয়েছিল। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্তর নিয়েছে এই পুরস্কার চালু থাকবে। তবে প্রতিটি ম্যাচের পর নয়, এবার এই পুরস্কার দেওয়া হবে সিরিজ শেষে ইমপ্যাক্ট ফিল্ডারকে। প্রথম চালু হওয়ার এই পুরস্কার কার দখলে গেল?

পুরস্কার ঘোষণার সময়ে প্রথমেই গোটা সিরিজে রিঙ্কু সিংয়ের ফিল্ডিংয়ের ভূয়সী প্রশংসা করেন দলের ফিল্ডিং কোচ। এরপর ম্যাচের গুরুত্বপূর্ণ ক্যাচ নেওয়ার জন্য তালিকায় নাম ছিল যশস্বী জয়সওয়ালেরও। এরপর পুরস্কারজয়ী হিসাবে মহম্মদ সিরাজের নাম ঘোষণা করেন টি দিলীপ। তিনি বলেন, 'সিরাজ শুধু বোলিংয়েই নয় ফিল্ডিংয়ের ক্ষেত্রেও সমান অবদান রেখেছেন। তাই এই সিরিজে তাঁকেই এই পুরস্কার দেওয়া হচ্ছে।

পুরস্কার নিয়ে সিরাজ বলেন, বিশ্বকাপের সময় থেকে এই মেডেলটার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে পেলাম। এটা আমার কাছে দারুণ একটা মুহূর্ত।


দলে ফিল্ডিংয়ের মান বাড়াতে প্রতিটি ম্যাচের শেষে দলের সেরা ফিল্ডারকে সোনার পদক দিয়ে পুরস্কৃত করার উদ্যোগ নেয় টিম ম্যানেজমেন্ট। শুধু পুরস্কার দেওয়াই নয়, একইসঙ্গে নাম ঘোষণার ক্ষেত্রেও বড় চমক দিয়েছিল বিসিসিআই।মাঠের জায়ান্ট স্ক্রীনে, স্প্যাইডার ক্যামে বা আতশবাজির রোশনাইতে ভেসে উঠত সেরা ফিল্ডারের নাম।

দলের ফিল্ডিংয়ে উন্নতির জন্যই পুরস্কার চালু করেছিল টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা গড়ে তোলাও ছিল লক্ষ্য। তার ফল পেতে শুরু করেছে ভারতীয় শিবির। বিশ্বকাপে বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা, শ্রেয়স আয়ারেরা সেরা ফিল্ডারের পদক পেয়েছেন বিভিন্ন ম্যাচে। এবার প্রোটিয়া সিরিজের শুরুতেই এই পদক জিতলেন সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+