IND vs SA T20Is: তৃতীয় ম্যাচেও ভিলেন হতে পারে বৃষ্টি! জেনে নিন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
বৃহস্পতিবার জোহনেসবার্গে সিরিজ বাঁচানোর লড়াই ভারতের সামনে। ডারবানে বৃষ্টিতে প্রথম টি ২০ আন্তর্জাতিক ভেস্তে গিয়েছিল। গেবেখায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে এইডেন মার্করামের দল। ফলে বৃহস্পতিবারের শেষ ম্যাচ কার্যত ডু অর ডাই হয়ে উঠেছে ভারতের কাছে।
দ্বিতীয় ম্যাচে ভালো খেলেও জয় অধরাই থেকেছে টিম ইন্ডিয়ার।এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সিরিজের শেষ টি ২০ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে হারলেই সিরিজ খোয়াতে হবে টিম ইন্ডিয়াকে। জয় পেলে মানরক্ষা হবে সূর্যকুমার যাদবদের। সেই সঙ্গে বিশ্বকাপের আগে পরীক্ষা-নীরীক্ষার আরও একটা সুযোগ ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের সামনে। জয়ে ফিরতে মরিয়া ভারত কী এই ম্যাচে প্রথম একাদশে বদল করবে?

চাহাল এখনও ভারতীয় শিবিরে যোগ দেননি,ফলে দলে কোনও পরিবর্তন করতে হলে সেটা ব্যাটিং এবং স্পিনং বিভাগেই করতে হবে। শারীরিক অসুস্থতার জন্য ঋতুরাজ দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি। সিএসকে তারকা সুস্থ হলে তিনি খেলতে পারেন গিলের জায়গায়। কুলদীপের পরিবর্তে খেলতে পারেন রবি বিষ্ণোই। দক্ষিণ আফ্রিকা দলও এই ম্যাচে কিছু পরিবর্তন করতে পারে।
তবে প্রথম দুই ম্যাচের মতোই এই ম্যাচেও রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা। জোহনেসবার্গের ম্যাচেও ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সন্ধ্যার পর পরেই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। ২৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনার আছে। তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির আশেপাশে। অর্থ্যাত বৃষ্টিপাতের কথা মাথায় রেখেই খেলতে নামতে হবে দুই দলকে।
ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, শুভমান গিল বা ঋতুরাজ গায়কোয়াড়,তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব বা রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং , মুকেশ কুমার।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- রিজা হেন্ডরিকস, ম্যাথু ব্রিটজকে, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার,ট্রিস্টান স্টাবস , ডোনোভান ফেরেরা, আন্ডিল ফেহলাকওয়াইও, লিজাড উইলিয়ামস, বার্তম্যান বা নান্দ্রে বার্গার, তাবরেজ শামসি।












Click it and Unblock the Notifications