IND vs SA 2nd T20I: বৃষ্টিতে থমকাল রিঙ্কু-ঝড়! ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে স্ট্র্যাটেজিক টাইমআউটে চটলেন ফ্যানরা
IND vs SA 2nd T20I: ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকেও থাবা বসাল বৃষ্টি। যার জেরে থমকে গেল রিঙ্কু সিংয়ের ঝড়। সর্বোপরি গেবেখায় নজিরবিহীন ঘটনা ঘটালেন আম্পায়াররা।
আইপিএলে যেমন স্ট্র্যাটেজিক টাইমআউট থাকে, ঠিক সেভাবেই এদিন ৮ ও ১৪ ওভারের শেষে স্ট্র্যাটেজিক টাইমআউট নিলেন আম্পায়াররা। বৃষ্টিতে খেলা বন্ধের সময় ভারতের ইনিংসে ৩ বল বাকি ছিল। ফলে ফ্যানেদের রাগ গিয়ে পড়ল স্ট্র্যাটেজিক টাইমআউটে।

আইপিএল-সহ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে স্ট্র্যাটেজিক টাইমআউট আম্পায়াররা নেন প্রথম ইনিংসের ৮ ওভারের শেষে। আজ তেমনভাবেই সেন্ট জর্জেস পার্কে আম্পায়াররা স্ট্র্যাটেজিক টাইমআউট নিয়ে বসেন। তখন ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ৮০। এরপর ১৪ ওভারের মাথায় ফের স্ট্র্যাটেজিক টাইমআউটের ইশারা করেন অন-ফিল্ড আম্পায়ার।
১৪ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ১২৫। সাদা বলের ক্রিকেটে গতি আনতে ওভারের মাঝে যাতে সময় নষ্ট না হয় সে কারণে আজ থেকেই স্টপ ক্লক ব্যবহার করবেন আম্পায়াররা। আগের ওভার শেষে ১ মিনিট সময় দেওয়া হবে পরের ওভার শুরু করতে। সেটা বোলিং টিম তিনবার করতে না পারলে ব্যাটিং টিম ৫ রান পেনাল্টি পাবে।
স্টপ ক্লকের নিয়ম আইসিসি জানিয়ে দিলেও স্ট্র্যাটেজিক টাইমআউটের ব্যবহার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার দেখে অবাক হয়ে যান ফ্যানেরা। পরীক্ষামূলকভাবে টি ২০ আন্তর্জাতিকে স্ট্র্যাটেজিক টাইমআউটের এই ব্যবহার করা হচ্ছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়। এই দুটি টাইমআউটে সময় নষ্টের কারণে ফ্যানরা সরব হন সোশ্যাল মিডিয়ায়।
Strategic timeout in IND vs SA T20I. First time I am seeing it in international cricket.#INDvsSA pic.twitter.com/vDkoWki28g
— Aman (@CricketSatire) December 12, 2023
টসের আগে বৃষ্টি হয়েছিল। ফের বৃষ্টি নামে ভারতের ইনিংসের শেষ ওভারে। ১৯.৩ ওভারে ভারতের স্কোর ৭ উইকেটে ১৮০। জেরাল্ড কোয়েটজি এই ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজা ও তৃতীয় বলে অর্শদীপ সিংকে ফেরান। ফলে পরের বলেই তিনি উইকেট তুলে নিলে হ্যাটট্রিক হয়ে যেত। কিন্তু আপাতত খেলা বন্ধ।
It's so stupid that #SAvsInd match had a strategic timeout when they had rains hovering around ..#Cricket has to become practical if it wants to become a global game coz today @ICC is as clueless as a headless chicken
— Sushant Shetty (@shetty_sushant) December 12, 2023
ভারত ৫৫ রানে ৩ উইকেট হারানোর পর অবস্থা সামাল দেন সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিং। তাঁদের জুটিতে ওঠে ৭০ রান। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে সূর্য ৩৬ বলে ৫৬ রান করেন। ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে রিঙ্কু সিং ৩৯ বলে ৬৮ রানে অপরাজিত আছেন। টি ২০ আন্তর্জাতিকে প্রথম অর্ধশতরানটি তিনি পেলেন দক্ষিণ আফ্রিকায়। তাও আবার দলের হয়ে সর্বাধিক রানও করলেন রিঙ্কু। অর্ধশতরান করেন ৩০ বলে। কোয়েটজি তিনটি এবং মার্কো জানসেন, লিজাড উইলিয়ামস, তাবরেজ শামসি ও এইডেন মার্করাম একটি করে উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications