IND vs SA T20I: প্রোটিয়া সফরের প্রথম ম্যাচেই ভিলেন বৃষ্টি, টস করতে যাওয়ারই সুযোগ পেলেন না দুই অধিনায়ক

বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি ২০ ম্যাচ। রবিবার ডারবানেে প্রথম টি ২০ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দেশের। কিন্তু সকাল থেকেই ডারবানের আকাশের মুখ ছিল ভার। বেলা গড়াতেই নামে বৃষ্টি। কিন্তু নির্ধারিত সময় অপেক্ষার পরও বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল।

IND vs SA T20I

রবিবার ভারতীয় সময় সন্ধ্যে ৭টার সময় টস হওয়ার কথা ছিল। কিন্তু ডারবানে অবিরাম বৃষ্টি চলতেই থাকে, ফলে টস করেত যাওয়াই সুযোগ পেলেন না সূর্যকুমার যাদব বা এইডেন মার্করাম। প্রথমে মনে করা হয়েছি‌ল বৃষ্টি থামলে ওভার কমিয়ে ম্যাচ হবে। কিন্তু ক্রিকেটের প্রতি সদয় হলেন না বরুণ দেব, কোনও বল না খেলেই বাতিল হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি।

এই ম্যাচ ভেস্তে যাওয়ায় জুনে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার হাতে আর মাত্র পাঁচটি ম্যাচ থাকল- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি ও আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে মঙ্গলবার, পোর্ট এলিজাবেথে।

এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য। কারণ বিশ্বকাপের আগে খুব বেশি আন্তর্জাতিক টি ২০ ম্যাচ খেলতে পারবে না টিম ইন্ডিয়া। ম্যাচ না হওয়ায় ক্রিকেটারদের অস্বস্তি বাড়ল। সবচেয়ে বেশি হতাশা সমর্থকদের জন্য।

এই ম্যাচের জন্য পুরো টিকিট বিক্রি হয়েছিল, ম্যাচ শুরুর আশায় স্টেডিয়ামে আসতে শুরু করেন দর্শকরাও। অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁরা। প্রকৃতির ওপর কারও নিয়ন্ত্রণ নেই। প্রথম ম্যাচে তাই হতাশাই সঙ্গী হল। প্রায় দুঘণ্টা অপেক্ষা করা হয়, ম্যাচ আদৌ হবে কি না, তা নিশ্চিত হতে। কিন্তু অপেক্ষাই সার। বৃষ্টি না কমায় শেষমেশ ম্যাচ বাতিলেরই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্বকাপের পর কোচ দ্রাবিড়ের প্রথম সফর এটা। টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রাখলে এই সফরের টি ২০ ম্যাচ গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখন থেকেই দল সাজিয়ে নিতে চাইছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। আজকের লড়াইও ভেস্তে যাওয়ায় ভারতীয় শিবিরের কাছে খুব স্বস্তি কারণ নয়। কারণ দেশের মাটিতে সূর্যর নেতৃত্ব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল সিরিজ জিতেছে ঠিকই, তবে তরুণ ব্রিগেড বিদেশের মাটিতে কী পারফর্ম করে, তা দেখতে মুখিয়ে আছেন নির্বাচকরাও।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফর্ম্যাটে ক্রিকেটই খেলবে ভারত। প্রথমে রয়েছে টি-২০ সিরিজ। আগামী মঙ্গল এবং বৃহস্পতিবার বাকি দুটি ম্যাচ রয়েছে। এরপর আছে একদিনের সিরিজ। শেষে হবে দুই ম্যাচের টেস্ট সিরি্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+