IND vs SA T20I: অভিযান শুরুর দিনেই দুঃসংবাদ, সাদা বলের সিরিজে অনিশ্চিত ভারতীয় দলের তারকা পেসার
রবিবার থেকে শুরু হচ্ছে ভারতের মিশন দক্ষিণ আফ্রিকা। টি ২০ ম্যাচ দিয়েই প্রোটিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করছে ভারতীয় দল। কিন্তু সিরিজ শুরুর আদেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। এই সফরে অনিশ্চিত ভারতীয় দলের পেসার দীপক চাহার। পারিবারিক একটি কারণের জন্য এখনও প্রোটিয়া দেশে যেতে পারেননি দীপক চাহার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ এবং একদিনের সিরিজের দলে আছেন তিনি। তবে শেষপর্যন্ত চাহারের খেলা হবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে।একদিনের সিরিজেও অনিশ্চিত। ভারতীয় দলের পেসারের বাবা গুরুতর অসুস্থ, ফলে কঠিন সময়ে পরিবারের পাশেই থাকতে চান দীপক। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে, প্রথম টি ২০ ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকায় পৌঁছাতেই পারেননি দীপক। এমনকি এই সিরিজে তাঁর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন আছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজের মাঝপথে মুকেশ কুমার বিয়ের জন্য ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। ওই সময় ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন দীপক চাহার। রায়পুরে অজিদের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে খেলেছিলেন দীপক। পঞ্চম ম্যাচের আগে তাঁকে হঠাৎ বাড়ি ফিরতে হয়। সেই সময় ওই সিরিজে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, পারিবারিক মেডিকেল এমার্জেন্সির কারণে দীপক চাহারকে বাড়ি ফিরতে হয়েছে।
দীপক চাহার জানিয়েছেন, তাঁর বাবা লোকেন্দ্র সিং চাহারের ব্রেন স্ট্রোক হয়েছে। এই কঠিন সময়ে তিনি বাবার পাশে থাকতে চান। সমস্যা যেন কিছুতেই মিটছে না দীপক চাহারের। চোট-আঘাতের সমস্যা কাটিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছিলেন। একটা ম্যাচও খেললেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে থাকলেও সম্ভবত খেলা হচ্ছে না সিএসকে পেসারের।












Click it and Unblock the Notifications