বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় সেশন, রোহিতের ব্যাটে প্রথম দিনের শেষে কত রানের স্কোরে পৌঁছল ভারত
রো-হিট শো'র পর বৃষ্টির চোখরাঙানি! বিশাখাপত্তনম টেস্টে দিনের প্রথম দুই সেশনে ভারতীয় দলে ধুন্ধুমার ব্যাটিংয়ের পর বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় সেশন।
রো-হিট শো'র পর বৃষ্টির চোখরাঙানি! বিশাখাপত্তনম টেস্টে দিনের প্রথম দুই সেশনে ভারতীয় দলে ধুন্ধুমার ব্যাটিংয়ের পর বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় সেশন। ভারী বৃষ্টির কারণে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনের শেষ সেশনে একটিও বল খেলা হয়নি। চা পান বিরতিতে নির্ধারিত সময়ের কিছু আগে ভাইজ্যাকের আকাশ কালো করে বর্জ্য বিদ্যুৎসহ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। তড়িঘড়ি পুরো মাঠ কভারে ঢেকে ফেলা হয়। এরপর একটিও বল খেলা সম্ভব হয়নি। ম্যাচের দ্বিতীয় দিন আধ ঘন্টা আগে খেলা শুরু হবে।

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
- — BCCI (@BCCI) October 2, 2019 |
রানের পাহাড় গড়ার পথে ভারত
প্রথম দিনের খেলার শেষে কোনও উইকেট না হারিয়ে ২০২রান তুলেছে ভারত। রোহিত-মায়াঙ্কের নতুন ওপেনিং পার্টনারশিপ এদিন সফল। বলার অপেক্ষা রাখে না, দুই ডানহাতির ব্যাটে ভর করে প্রথম ইনিংসে পাহাড়প্রমাণ রান গড়ার পথে বিরাট অ্যান্ড কোম্পানি।
|
টেস্টে ওপেনার হিসেবে প্রথম শতরান রোহিতের
সীমিত ওভারে ওডিআই ও টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনার হিসেবে আগেই সেঞ্চুরি করেছেন রোহিত।এবার টেস্টে ওপেন করতে নেমে সেঞ্চুরি করলেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ১৭৪ বল খেলে ১১৫ রানে অপরাজিত রয়েছেন হিটম্যান। টেস্ট ওপেনার হিসেবে এটি রোহিতের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে ১৮৩ বল খেলে ৮৪ রানে অপরাজিত মায়াঙ্ক আগারওয়াল
|
একনজরে স্কোর
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের
৫৯.১ ওভার ব্যাটিং করে ভারত ২০২/০ রান তুলেছে
রোহিত ১১৫*, ইনিংস সাজানো ১২টি চার ও ৫টি ছয় দিয়ে।
মায়াঙ্ক আগারওয়াল ৮৪*, ইনিংস সাজানো ১১টি চার ও ২টি ছয় দিয়ে।












Click it and Unblock the Notifications