ভারত বনাম দক্ষিণ আফ্রিকা : বিরাটের বিরুদ্ধে খেলাটা একটা সুযোগ, বললেন কাগিসো রাবাদা
১৫ সেপ্টেম্বর থেকে শুরু ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ। সিরিজে তিনটি টি-টোয়েন্টি ও ৩টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে বড় মন্তব্য প্রোটিয়া বোলারের।
১৫ সেপ্টেম্বর থেকে শুরু ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ। সিরিজে তিনটি টি-টোয়েন্টি ও ৩টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে বড় মন্তব্য প্রোটিয়া বোলারের। দক্ষিণ আফ্রিকার পেস বিভাগের অন্যতম তারকা ক্রিকেটার কাগিসো রাবাদা বলেছেন, 'কোহলির বিরুদ্ধে মাঠে নামাটা যেকোনও ক্রিকেটারের কাছেই বড় সুযোগ'

কী বললেন রাবাদা
প্রোটিয়া পেসার আরও বলেছেন, 'কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। ক্রিকেট দুনিয়ার কাছে অনুপ্রেরণা। বিরাট শুধু ওর দলের ক্রিকেটারদেরই নয়, প্রতিপক্ষ দলের ক্রিকেটারদেরও অনুপ্রেরণা দেয়। ওর মতো ব্যাটসম্য়ানের বিরুদ্ধে বল করাটা সত্যিই পরীক্ষা। বিরাটের বিরুদ্ধে বোলিং করার সুযোগ পাওয়া মানে নিজের মান পরীক্ষা করে নেওয়ায় সুযোগ পাওয়া।'

ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিচ্ছেন রাবাদা
সেরার বিরুদ্ধে খেলাটাই চ্যালেঞ্জ। ভারত সফর শুরুর আগে এমনটাই বললেন রাবাদা। তাঁর মতে, 'ভারত বিশ্বের অন্য়তম সেরা দল। সীমিত ওভার থেকে টেস্ট, কোহলির নেতৃত্বে ভারত এখন নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ!' প্রসঙ্গত ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট বিশ্বকাপের ব্যর্থতার পর এই সিরিজ দিয়ে বাইশ গজে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকা।

সিরিজের সূচি এক নজরে
১৫ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টি
১৮ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি
২২ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি
২-৬ অক্টোবর, প্রথম টেস্ট
১০-১৪ অক্টোবর, দ্বিতীয় টেস্ট
১৯-২৩ অক্টোবর, তৃতীয় টেস্ট












Click it and Unblock the Notifications