৩০০তম উইকেট তুলে নিলেন কোহলির দলের তারকা পেসার
আন্তর্জাতিক ক্রিকেটে এদিন ৩০০ তম উইকেট তুলে নিলেন কোহলির দলের তারকা পেসার মহম্মদ শামি। পুনে টেস্টের চতুর্থ দিনে ম্যাচের শেষবেলায় প্রোটিয়া ক্রিকেটার মুত্থুস্বামীর উইকেট তুলে নিয়েছেন শামি।
আন্তর্জাতিক ক্রিকেটে এদিন ৩০০ তম উইকেট তুলে নিলেন কোহলির দলের তারকা পেসার মহম্মদ শামি। পুনে টেস্টের চতুর্থ দিনে ম্যাচের শেষবেলায় প্রোটিয়া ক্রিকেটার মুত্থুস্বামীর উইকেট তুলে নিয়েছেন শামি। যার সুবাদে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেটের গণ্ডি ছুঁয়ে ফেললেন ভারতীয় পেসার।

৪৪টি টেস্ট খেলে শামির সংগ্রহ ১৬১ উইকেট। সেখানে ৭০টি ওডিআই খেলে শামি পেয়েছেন ১৩১টি উইকেট আর নীল জার্সিতে ৭টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৮ উইকেট তুলে নিয়েছেন বঙ্গ ক্রিকেটার।
পুনে টেস্ট জিতে এদিন সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। ম্যাচের একদিন বাকি থাকতে চারদিনেই ম্যাচ জিতল কোহলিরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংস ও ১৩৭ রানে ম্যাচ জিতে নেয় কোহলি অ্যান্ড কোম্পানি। দুই ইনিংস মিলিয়ে শামি ৩টি, উমেশ ছটি ও অশ্বিন ৬টি ও জাদেজা ৪টি উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে ২৫৪ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications