ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কোহলিদের হারানোর ছক কষতে রাতের ঘুম উড়েছে প্রোটিয়া কোচের

১৫ সেপ্টেম্বর থেকে শুরু দক্ষিণ আফ্রিকার ভারত সফর। তার আগে ঘুম উড়েছে প্রোটিয়া শিবিরের। দক্ষিণ আফ্রিকা দলের অন্তবর্তীকালীন টিম ডিরেক্টর ইনক এনকোয়ে অবশ্য এমনটাই জানিয়েছেন।

১৫ সেপ্টেম্বর থেকে শুরু দক্ষিণ আফ্রিকার ভারত সফর। তার আগে ঘুম উড়েছে প্রোটিয়া শিবিরের। দক্ষিণ আফ্রিকা দলের অন্তবর্তীকালীন টিম ডিরেক্টর ইনক এনকোয়ে অবশ্য এমনটাই জানিয়েছেন।

 কী বললেন প্রোটিয়া কোচ

কী বললেন প্রোটিয়া কোচ

ডুপ্লেসিদের অন্তবর্তীকালীন কোচ ইনক এনকোয়ে জানিয়েছেন, 'ভারতের বিরুদ্ধে সফর শুরুর আগে অনেক কাজ বাকি রয়েছে। কোন ফর্মুলায় ভারতীয় দলকে হারানো যাবে সেটা খুঁজে বার করতে হবে। বিশ্বকাপের পর এই ভারত সফরটা আমাদের কাছে চ্যালেঞ্জ।'

বিশ্বকাপের ব্যর্থতা

বিশ্বকাপের ব্যর্থতা

বিশ্বকাপে হতশ্রী পারফর্ম্যান্স করেছে দক্ষিণ আফ্রিকা। ৯ ম্যাচে মাত্র ৩টে জিতেছিল প্রোটিয়ারা।৫ ম্যাচে হার ও ১ ম্যাচে ড্র করে দল। এই পারফর্ম্যান্সের পর ভারত সফর দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া দক্ষিণ আফ্রিকা।

ইনক এনকোয়ে আর কী কী বলেছেন

ইনক এনকোয়ে আর কী কী বলেছেন

অন্তবর্তীকালীন কোচ কাম ডিরেক্টর আরও বলেছেন, 'ঘন্টার পর ঘন্টা আমরা ভারত সফর নিয়ে পরিকল্পনা করেছি।' অন্য়দিকে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি লড়াইয়ে দলের সহকারী ব্যাটিং কোচ হিসেবে লান্স ক্লুজনারকে নির্বাচিত করা হয়েছে। সেই নিয়ে কোচ বলেন 'ক্লুজনারের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে'। সেই সঙ্গে প্রতি ম্যাচেই ভারতীয় দর্শকদের চিৎকারের চাপও সামলাতে হবে বলছেন এনকোয়ে।

একনজরে শেষ ভারত সফরে দক্ষিণ আফ্রিকার পারফর্ম্যান্স

একনজরে শেষ ভারত সফরে দক্ষিণ আফ্রিকার পারফর্ম্যান্স

শেষবার ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার ভারত সফরে ২-১ টি-টোয়েন্টি সিরিজ ও ৩-২ ব্যবধানে ওডিআই সিরিজ জিতছিল প্রোটিয়ারা। পরে অবশ্য ০-৩ ব্যবধানে টেস্ট হারে দক্ষিণ আফ্রিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+