ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: অতীতের অভিজ্ঞতাকে হাতিয়ার করে ভারতকে হারাতে চান রাবাদা
ওয়েস্ট ইন্ডিজ অতীত, ভারতের সামনে এবার মিশন দক্ষিণ আফ্রিকা। ১৫ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলতে নামছে ভারত।
ওয়েস্ট ইন্ডিজ অতীত, ভারতের সামনে এবার মিশন দক্ষিণ আফ্রিকা। ১৫ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলতে নামছে ভারত। শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টির পর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। ঘরের মাঠে ভারত সবসময়ই কঠিন প্রতিপক্ষ। সফরে আসার আগে সেই নিয়ে পরিকল্পনা সাজানোয় তৈরি দক্ষিণ আফ্রিকা।

দলকে জেতানোর স্বপ্ন দেখছেন রাবাদা
কোহলিদের বিরুদ্ধে প্রোটিয়া দলে অন্যতম অস্ত্র হতে পারেন পেসার কাগিসো রাবাদা। তিনি বলেছেন, 'ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলা কঠিন। অতীতে উপমহাদেশে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালো ফল করে দলকে জেতানোর স্বপ্ন দেখছি।'

অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান
এর আগে ২০১৫ সালে প্রোটিয়াদের ভারত সফরে এসেছিলেন রাবাদা। বল হাতে সাফল্যও পান। প্রথম ওডিআইয়ের থ্রিলার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে শেষ ওভারে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। শেষ ওভারে ধোনিকে আউট করে ৫ রানে ম্যাচ জিতিয়েছিলেন। টেস্টেও ভালো পারফর্ম্যান্স করেন। প্রথম টেস্টের স্মৃতিতে ফিরে গিয়ে রাবাদা বলেছেন, 'ভারতের মাটিতে কন্ডিশন পাল্টে যায়। একারণেই উপমহাদেশে খেলা কঠিন। প্রথম ইনিংসে দুই দলই ২০০ করে তুললেও শেষ ইনিংসে রান তাড়া করতে নেমে আমরা ১০৯ রানে গুটিয়ে গিয়েছিলাম। উপমহাদেশে উইকেটে খেলা অনেক কঠিন। '

শেষ বার দক্ষিণ আফ্রিকার ভারত সফরের ফল
২০১৫ সালে শেষবার ভারত সফরে এসে, টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ জিতলেও টেস্ট সিরিজ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ২-১ ব্য়বধানে। এরপর ৩-২ ব্যবধানে ওডিআই সিরিজ জিতে নেয় তারা। টেস্ট সিরিজে অবশ্য ০-৩ ব্যবধানে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা পর্যুদস্ত হয়েছিল।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications