ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চোট পেয়ে ছিটকে যাওয়ার পর কী বললেন বুমরাহ

টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতের জোড় ধাক্কা। প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে ভারতীয় দলে নেই জসপ্রীত বুমরাহ। পিঠের নিচের অংশে চোট রয়েছে বুমরাহের।

টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতের জোড় ধাক্কা। প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে ভারতীয় দলে নেই জসপ্রীত বুমরাহ। পিঠের নিচের অংশে চোট রয়েছে বুমরাহের। সেকারণে তাঁকে নিয়ে কোনও ধরনের ঝুঁকি নেয়নি ম্যানেজমেন্ট। চোট পেয়ে দল থেকে ছিটকে যাওয়াতে অবশ্য হতাশ নন জসপ্রীত। টুইটে মোটিভেশনাল বার্তা দিলেন। সেই সঙ্গে আরও শক্তি নিয়ে প্রত্যাঘাতের শপথ করলেন ভারতীয় পেসার।

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন বুমরাহ

ভারতীয় দলের তারকা পেসার টুইটে লিখেছেন, 'চোট আঘাত খেলার অংশ। সুস্থতা কামনা করে এত এসএমএস আসবে আশা করিনি। এখন আমার একটাই লক্ষ্য দ্রুত ক্রিকেটে ফেরা। আরও ভালো ক্রিকেটার হয়ে বাইশ গজে ফেরার লডা়ই শুরু করলাম।'

কতদিনের জন্য ছিটকে গেলেন বুমরাহ

কতদিনের জন্য ছিটকে গেলেন বুমরাহ

বোর্ডের ফিটনেস পরীক্ষার সময় বুমরাহের পিঠের চোটের কথা ধরা পরে। যার ফলে অন্ততপক্ষে সাত থেকে আট সপ্তাহের জন্য় মাঠের বাইরে বুমরাহ। সেক্ষেত্রে নভেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধেও দলে থাকতে পারবেন না ভারতীয় পেসার।

শেষ টেস্ট সিরিজে বুমরাহের পারফর্ম্যান্স

শেষ টেস্ট সিরিজে বুমরাহের পারফর্ম্যান্স

শেষবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলেছেন বুমরাহ। সেখানে বল হাতে আগুন ঝরান তিনি। কেরিয়ারের প্রথম ক্যারিবিয়ান সফরে দুই টেস্টে সাতটি করে মোট ১৪টি উইকেট নেন। একটি হ্যাটট্রিকও রয়েছে। এই মুহূর্তে ভারতের হয়ে তিন ফর্ম্যাটেই সফলতম বোলার বুমরাহ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে তাঁকে না পাওয়ায় ভারতীয় দলের পেস বিভাগ শক্তি হারালো বলা চলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+