চ্যালেঞ্জ নিয়েছিলেন! এবার এই রেকর্ড গড়ে ভারতীয়দের মধ্যে সবার উপরে হিটম্যান
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মুহূর্তে সবেচেয়ে বেশি ছক্কার মালিক কে? কে আবার নীল জার্সির রোহিত হিটম্যান শর্মা। সীমিত ওভারের ক্রিকেটে হিটম্যানের এই রেকর্ড সবার জানা। শনিবার রোহিতের মুকুটে আরও একটি ছক
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মুহূর্তে সবেচেয়ে বেশি ছক্কার মালিক কে? কে আবার, নীল জার্সির রোহিত হিটম্যান শর্মা(১০৯টি)। সীমিত ওভারের ক্রিকেটে হিটম্যানের এই রেকর্ড সবার জানা। শনিবার রোহিতের মুকুটে আরও একটি ছক্কার রেকর্ডের পালক জুড়ল।
|
কী সেই রেকর্ড
বিশাখাপত্তনম টেস্টে প্রথম ইনিংসে ৬টি ছয় হাঁকান রোহিত। দ্বিতীয় ইনিংসে এরপর ৪টি ছক্কা হাঁকান( দুপুর ২ টো পর্যন্ত)। সব মিলিয়ে ম্যাচে রোহিতের ছক্কার সংখ্যা ১০টি। কোনও টেস্ট ম্যাচে যা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ
|
রেকর্ডবুকে রোহিত
এর আগে ভারতীয়দের মধ্যে এক ম্যাচে সবেচেয়ে বেশি ৮টি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল নভজ্যোত সিং সিধুর। ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে লখনউ টেস্টে ৮টি ছক্কা হাঁকিয়েছিলেন।সেই রেকর্ড ভেঙে রোহিতের ঝুলিতে এখন এক টেস্টে ১০টি ছক্কার রেকর্ড

একনজরে পরিসংখ্যান
ভারতীয়দের মধ্যে এক টেস্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন যারা
১) রোহিত শর্মা- ১০টি ছয়, ভাইজ্যাক টেস্ট ২০১৯, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
২) নভজ্যোত সিং সিধু- ৮টি ছয়,লখনউ টেস্ট, ১৯৯৪, প্রতিপক্ষ শ্রীলঙ্কা
৩) বীরেন্দ্র সেহওয়াগ- ৭টি, শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বই টেস্ট, ২০০৯।
৪) হরভজন সিং-৭টি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১০ হায়দরাবাদ টেস্ট
৫) অজিঙ্ক রাহানে- ৭টি ছয়, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দিল্লি টেস্ট
৬) হার্দিক পান্ডিয়া- ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাল্লেকেলেতে ৭টি ছয় হাঁকান।

তিন ফর্ম্যাটেই ভারতীয়দের মধ্যে সর্বাধিক ছক্কার মালিক
তিন ফর্ম্যাটেই ভারতীয়দের মধ্যে সর্বাধিক ছক্কার (এক ম্যাচে) মালিক এখন রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে এক ম্যাচে ১০টি ছক্কা ও ওডিআইতে এক ম্যাচে ১৬টি ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে হিটম্যানের। এবার টেস্টে এক ম্যাচে ১০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন রোহিত শর্মা।












Click it and Unblock the Notifications