ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: প্রোটিয়া অধিনায়ক ডি'কককে নিয়ে কী বললেন গম্ভীর
রবিবার থেকে শুরু হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ। ধর্মশালায় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজের ঢাকে কাঠি। তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলার পর ৩ ম্যাচের টেস্ট খেলবে ভারত। টি-টোয়েন্টি লড়াইয়ে দক্ষিণ আফ্রিক
রবিবার থেকে শুরু হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ। ধর্মশালায় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজের ঢাকে কাঠি। তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলার পর ৩ ম্যাচের টেস্ট খেলবে ভারত। টি-টোয়েন্টি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার দলের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে কুন্টন ডি'কককে। প্রোটিয়াদের উইকেটকিপার ক্যাপ্টেন এই ডি'কককে নিয়েই বড় মন্তব্য ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের।
সিরিজ শুরুর আগে প্রোটিয়া ব্যাটসম্যানের প্রশংসায় গম্ভীর বলেন, 'ডি'ককের ব্যাটিং স্টাইল আমায় কুমার সঙ্গাকারা ও ব্রায়ান লারাদের কথা মনে করিয়ে দেয়। আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তের অন্যতম সেরা বাঁ-হাতি ডি'কক। লারা-সঙ্গার মতো স্টাইলিস ব্যাটিং করেন। ওর ব্যাটিংয়ে দুই কিংবদন্তির ছাপ রয়েছে।'
উল্লেখ্য ক্রিকেট দুনিয়ায় গম্ভীর নিজেও অন্যতম সফল বাঁ-হাতি ব্যাটসম্যান ছিলেন। কেরিয়ারে ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন(২০০৭, ২০১১)। গম্ভীর মনে করছেন, এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে বিধ্বংসী ডি'কক আলাদা পরিচিতি তৈরি করতে পারেন।
It’s a sweaty business, this game. :fire::sweat_drops:🥵:muscle:🏏🇿🇦 #ProteaFire #INDvSA pic.twitter.com/L7axhkxU2a
— Cricket South Africa (@OfficialCSA) September 14, 2019
শেষবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৯ সাল তার সফলতম আইপিএল মরসুম। ভারতীয় উইকেটে স্পিনারদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে।সেই অভিজ্ঞতাকে সম্পদ করেই ভারতের বিরুদ্ধে কুড়ি-বিশের যুদ্ধে ভালো ক্রিকেট উপহার দেওয়ার বিষয়ে প্রত্যয়ী ডি'কক।
Click it and Unblock the Notifications