IND vs SA: সদলবলে সরে গেলেন দ্রাবিড়! দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে ভারতের কোচিং স্টাফে আমূল বদল

IND vs SA: দক্ষিণ আফ্রিকায় টি ২০ সিরিজে পিছিয়ে পড়েও সমতা ফিরিয়েছে ভারত। রবিবার থেকে শুরু তিন ম্য়াচের একদিনের সিরিজ। তার আগে বদলে গেল ভারতীয় দলের পুরো কোচিং স্টাফ।

হেড কোচ রাহুল দ্রাবিড়-সহ ভারতীয় দলের সমস্ত সাপোর্ট স্টাফই আর ওডিআই সিরিজে দায়িত্বে থাকছেন না। ক্রিকবাজের প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছে। আজই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন রোহিত শর্মা।

IND vs SA: সদলবলে সরে গেলেন দ্রাবিড়!

এই মুহূর্তে ৭৫ জনের কাছাকাছি ভারতীয় ক্রিকেটার দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। টি ২০ সিরিজ গতকালই শেষ হয়েছে। ওডিআই সিরিজ শুরুর মুখে। ভারতের এ দল ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে সিরিজ খেলছে। টেস্ট সিরিজের আগে ২০ ডিসেম্বর থেকে প্রিটোরিয়ায় তিন দিনের ম্যাচ রয়েছে। সেই ম্যাচের তদারকিতে থাকবেন দ্রাবিড়রা।

ওয়ান্ডারার্সে ভারতের ওডিআই দল রবিবার খেলতে নামবে নতুন কোচেদের তত্ত্বাবধানে। রাহুল দ্রাবিড় ওডিআই দলের দায়িত্ব থেকে সরে গেলেও বাকি সাপোর্ট স্টাফদের নিয়ে টেস্টের প্রস্তুতিতেই জোর দেবেন। ২০ ডিসেম্বর থেকে প্রিটোরিয়ায় তিন দিনের ম্যাচ খেলবে ভারতের এ দল। সেই ম্যাচের তদারকিতে থাকবেন দ্রাবিড়রা।

দ্রাবিড়ের অনুপস্থিতিতে একদিনের আন্তর্জাতিক দলের হেড কোচ হিসেবে অবশ্য এবার ভিভিএস লক্ষ্মণকে পাঠানো হলো না। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলের হেড কোচের দায়িত্ব সামলাবেন সীতাংশু কোটাক। অজয় রাতরা ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন। ন্যাশনাল ক্রিকেট আকাদেমির কোচ রাজীব দত্তকে বোলিং কোচ করা হয়েছে।

রবিবারের পর ১৯ ও ২১ ডিসেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজের ম্যাচ রয়েছে। দ্রাবিড় এখন সবচেয়ে জোর দিচ্ছেন টেস্টেই। দক্ষিণ আফ্রিকায় প্রথমবার টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে ভারত নামবে। দুটি টেস্ট রয়েছে। ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট। ৩ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট কেপ টাউনের নিউল্যান্ডসে।

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য গুরুত্বপূর্ণ। এরপর জানুয়ারি থেকেই দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। ২০২১-২২ মরশুমে দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট জেতার পর বাকি দুটিতে হেরে সিরিজে পরাস্ত হয়েছিল ভারত। এবার দ্রাবিড় ও রোহিত সিরিজ জিতেই ফিরতে চাইবেন।

রোহিত একদিনের সিরিজ খেলবেন না। তবে আজই রওনা হয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে। জানা যাচ্ছে, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, নভদীপ সাইনি, হর্ষিত রানাও প্রোটিয়াদের দেশে যাওয়ার বিমান ধরেছেন। তবে মহম্মদ শামি যাননি বলেই খবর। টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন না বলে বোর্ড সূত্রে জানা যাচ্ছে। দ্রাবিড় প্রস্তুতি ম্যাচ ও টেস্ট দলের অনুশীলনের তদারকি করবেন। তাঁর সঙ্গে থাকবেন ভারতের অন্যান্য কোচিং স্টাফরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+