কোহলির কাছে কেন ক্ষমা চেয়ে আক্ষেপ প্রকাশ করলেন স্টেইন

কেরিয়ারের শেষভাগে সীমিত ওভারের ক্রিকেটে ফোকাস করতেই, চলতি মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডেল স্টেইন।

কেরিয়ারের শেষভাগে সীমিত ওভারের ক্রিকেটে ফোকাস করতেই, চলতি মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডেল স্টেইন। এরপরও যদিও সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেলেন না প্রোটিয়াদের তারকা পেসার। সেই নিয়ে এবার নির্বাচকদের একহাত নিলেন স্টেইন।

কোহলির কাছে কেন ক্ষমা চেয়ে আক্ষেপ প্রকাশ করলেন স্টেইন

ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে সেপ্টেম্বর এবং অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ভারত সফরে এসে তিনটি করে টি-টোয়েন্টি ও টেস্ট খেলবে প্রোটিয়ারা। সেই সফরেই টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি স্টেইন।

কোহলির কাছে কেন ক্ষমা চেয়ে আক্ষেপ প্রকাশ করলেন স্টেইন

এরপরই সোশ্যাল মিডিয়ায় স্টেইন লিখেছেন, 'টেস্ট ক্রিকেট ছাড়লাম তো, সীমিত ওভার খেলার জন্যই!'পরে অন্য একটি টুইটে প্রোটিয়া পেসার লিখেছেন,'কোহলির কাছে ক্ষমা চেয়ে নিলাম!' সঙ্গে তিনি জুড়েছেন,'কোহলি ও ভারতীয় সমর্থকরা হয়ত ভাবছেন, তিনি নিজেকে নির্বাচনের জন্য ফাঁকা রাখেননি!'

কোহলির কাছে কেন ক্ষমা চেয়ে আক্ষেপ প্রকাশ করলেন স্টেইন

প্রসঙ্গত ভারতের মিলিয়ন ডলার ক্রিকেট লিগ আইপিএলে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেতে খেলেন স্টেইন। সেই সুবাদেই ভারতে স্টেইনের জনপ্রিয়তা রয়েছে। স্টেইনের বয়স ৩৬, তাই কোহলিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এলে এটাই হয়ত স্টেইনের শেষ ভারত সফর হতে পারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+