ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: দ্বিতীয় টেস্ট কখন শুরু, জেনে নিন আবহাওয়া রিপোর্ট

পুজো শেষ, ক্রিকেট শুরু। বৃহস্পতিবার পুনের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু দ্বিতীয় টেস্ট। সিরিজে এই মুহূর্তে ১-০ এগিয়ে রয়েছে ভারত।

পুজো শেষ, ক্রিকেট শুরু। বৃহস্পতিবার পুনের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু দ্বিতীয় টেস্ট। তিন ম্যাচের সিরিজে এই মুহূর্তে ১-০ এগিয়ে রয়েছে ভারত।

দ্বিতীয় টেস্ট শুরু কখন

দ্বিতীয় টেস্ট শুরু কখন

বৃহস্পতিবার দ্বিতীয় টেস্ট শুরু সকাল ৯.৩০ মিনিটে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে খেলা হবে।

দ্বিতীয় টেস্টের আগে জেনে নিন হাওয়া অফিসের খবর

দ্বিতীয় টেস্টের আগে জেনে নিন হাওয়া অফিসের খবর

প্রথম টেস্টে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। ভাইজ্যাক টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশনের শেষদিকে ভারী বৃষ্টি শুরু হয়। এরপর সেদিনের খেলা বন্ধ ছিল। ম্যাচে পরে অবশ্য আর বৃষ্টি হয়নি। দ্বিতীয় টেস্টেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। ম্যাচের পাঁচদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 হেড টু হেড রিপোর্ট

হেড টু হেড রিপোর্ট

সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে দুই দল ৩৭ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১২ বার ম্যাচ জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকা ১৫ টি ম্যাচ জিতেছে। ১০ টি ম্যাচ ড্র হয়েছে।

 পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

২০১৭ সালে এই মাঠে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে পুনের পিচের চরিত্র নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। বোলারদের দাপটে ম্যাচটি তিনদিনে গুটিয়ে যায়।

পুনের মাটিতে ভারতের ফল

পুনের মাটিতে ভারতের ফল

পুনেতে ২০১৭ সালে অজিদের বিরুদ্ধে টেস্টে ভারত দুই ইনিংসে ১০৫ ও ১০৭ রানে অলআউট হয়েছিল। অস্ট্রেলিয়া দুই ইনিংসে দারুণ ব্যাটিং করে ২৬০ ও ২৮৫ রান করেছিল। অস্ট্রেলিয়া ম্যাচ জেতে ৩৩৩ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+