ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: প্রোটিয়াদের বিরুদ্ধে কোহলিদের ম্যাচ কবে থেকে জেনে নিন
ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফর্ম্যাটের সিরিজে হোয়াইট ওয়াশ করার পর ভারতের ফোকাসে এখন দক্ষিণ আফ্রিকা। ১৫ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।
ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফর্ম্যাটের সিরিজে হোয়াইট ওয়াশ করার পর ভারতের ফোকাসে এখন দক্ষিণ আফ্রিকা সিরিজ। ১৫ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।

টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি ১৫ সেপ্টেম্বর, ধর্মশালা
দ্বিতীয় টি-টোয়েন্টি ১৮ সেপ্টেম্বর, মোহালি
তৃতীয় টি-টোয়েন্টি ২২ সেপ্টেম্বর, বেঙ্গালুরু

টেস্ট সিরিজ
প্রথম টেস্ট - ২থেকে ৬ অক্টোবর, ভাইজ্যাক
দ্বিতীয় টেস্ট- ১০ থেকে ১৪ অক্টোবর, পুনে
তৃতীয় টেস্ট ১৯ থেকে ২৩ অক্টোবর, রাঁচি

ম্যাচ শুরু কখন
ভারতীয় সময় তিনটি টি-টোয়েন্টি ম্যাচ দেখা যাবে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে। অন্যদিকে টেস্ট ম্যাচগুলি শুরু হবে সকাল ৯.৩০ মিনিট থেকে।

শেষ বার দক্ষিণ আফ্রিকার ভারত সফরের ফল
২০১৫ সালে শেষবার ভারত সফরে এসে, টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ২-১ ব্য়বধানে। এরপর ৩-২ ব্যবধানে ওডিআই সিরিজ জিতে নেয় তারা।
অন্যদিকে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারত ৪ ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল ৩-০ ব্যবধানে।












Click it and Unblock the Notifications