ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি: টিভির পর্দায় কখন চোখ রাখবেন,বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি?

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রতিপক্ষকে হোয়াইট করে এবার ঘরের মাঠে সিরিজ খেলতে নামছে ভারত। রবিবার কোহলিদের সামনে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ যারা এবার হতশ্রী পারফর্ম্যান্স করে অনেকটাই ব্যাকফুটে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে এবার ঘরের মাঠে সিরিজ খেলতে নামছে ভারত। রবিবার কোহলিদের সামনে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ যারা এবার হতশ্রী পারফর্ম্যান্স করে অনেকটাই ব্যাকফুটে। প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। প্রথম টি-টোয়েন্টি রয়েছে ধর্মশালায়।

ম্যাচ কখন দেখবেন

ম্যাচ কখন দেখবেন

রবিবার ম্যাচ শুরু সন্ধ্যে ৭টা থেকে। ধর্মশালায় বিরাট কোহলি-কুইন্টন ডি'কক টস করতে নামবেন ৬.৩০ মিনিটে।

 বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টির সম্ভাবনা

ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁডা়তে পারে। সেই রকমটাই জানায়ে রেখেছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রের খবর, ম্যাচের দিন ধর্মশালায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বারে বারে বৃষ্টি হলে ম্যাচের ওভারও কমতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে। বৃষ্টির ভ্রুকুটির কথা মাথায় রেখেই মাঠকর্মীদেরও সেভাবে প্রস্তুত রাখা হয়েছে।

একনজরে দুই টিমের স্কোয়াড

একনজরে দুই টিমের স্কোয়াড

ভারত- বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা(সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার,রাহুল চাহার, খলিল আহমেদ, নভদীপ সাইনি।

দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা

কুন্টন ডি'কক(অধিনায়ক), ভান ডার ডুসেন(সহ অধিনায়ক), বাহুমা, জুনিয়র ডালা, বেহারুন হেনড্রিকস, রেজা হেনড্রিকস, ডেভিড মিলার, অ্যানরিচ নর্টজে, অ্যান্ড্রিলে ফেহলুকওয়াও, প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, সামসি, লিন্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+