ভারতের কাছে হেরে আত্মহত্যা করার কথা ভেবেছিলেন পাক কোচ

বিশ্বকাপে ভারতের কাছে লজ্জার হার পাকিস্তানের। দলের হারে হতাশ হয়ে আত্মহত্যা করার কথা ভেবেছিলেন পাক কোচ মিকি আর্থার। প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ জিতে
এমনই মন্তব্য করেছেন আর্থার

বিশ্বকাপে ভারতের কাছে লজ্জার হার পাকিস্তানের। দলের হারে হতাশ হয়ে আত্মহত্যা করার কথা ভেবেছিলেন পাক কোচ মিকি আর্থার। প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ জিতে এমনই মন্তব্য করেছেন আর্থার।

ভারতের কাছে হেরে আত্মহত্যা করার কথা ভেবেছিলেন পাক কোচ

পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের স্কোর এখন ০-৭। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রত্যেক সাক্ষাতেই হেরেছে পাক দল। চলতি টুর্নামেন্টে এবার এই হারের ব্যাবধানও বিরাট।

ম্যাঞ্চেস্টার মহারণে ভারতের কাছে সরফরাজরা ম্যাচ হারে ৮৯ রানে। এই হারের পর সরফরাজদের হেডস্যার বলেন,'কোচ হিসেবে পাক দলের এমন লজ্জার হার মন থেকে মেনে নিতে পারিনি। সেকারণেই গত রবিবার আত্মহত্যা করার কথা ভেবেছিলাম।'

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ থাকায় সবার আগে রানির দেশে পৌঁছছিল পাকিস্তান দল। তারপরও টুর্নামেন্টে হতশ্রী পারফর্ম্যান্স সরফরাজদের। শুরুতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে জয়। তারপরই ছন্দপতন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ার পর অস্ট্রেলিয়া ও ভারতের কাছে একের পর এক হার। যার ফলে দলের মোটিভেশন ধাক্কা খেয়েছে বলে মনে করেছেন আর্থার।

পাক কোচ বলেন,'বিশ্বকাপের মতো টুর্নামেন্টে দল একবার হারতে শুরু করলে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়।' দেওয়ালে পিঠ ঠেকা অবস্থা থেকে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে লড়াইয়ে ফিরেছে সরফরাজরা। প্রোটিয়াদের ৪৯ রানে হারানোর পর পাকিস্তানের সামনে এবার নিউজিল্যান্ড। আর্থার মনে করছেন, এই ম্যাচ জিতলে এখনও টুর্নামেন্টে টিঁকে থাকতে পারে পাকিস্তান।

একনজরে বিশ্বকাপে পাক দলের অবশিষ্ট ম্যাচ -
নিউজিল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ।

Bangladesh 🆙 ➡️ 5️⃣th.#CWC19 | #RiseOfTheTigers pic.twitter.com/FyOijaBKDi
— Cricket World Cup (@cricketworldcup) June 24, 2019

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+