IND vs PAK: আহমেদাবাদে পাকিস্তানের পরাজয় কার্যত নিশ্চিত! উঠে আসছে বেশ কয়েকটি কারণ
IND vs PAK:আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ২২ গজে কার্যত সংঘর্ষ। সেই সংঘর্ষে এবারও টিন ইন্ডিয়ার জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছে। অতীত পরিসংখ্যান থেকে বর্তমান ফর্ম, প্রত্যেকটি কারণই ভারতের জয়ের দিকে ইঙ্গিত করছে।
বিশ্বকাপে দুদল মোট ৭ বার মুখোমুখি হয়েছে। এই সাত ম্যাচের সবকটিতেই হেরেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ৫০ তম ম্যাচে জিতে পাকিস্তানের কাছে না হারার রেকর্ড বজায় রাখতে ভারতীয় দল সফল হবে বলেই মনে করা হচ্ছে। মনোভাবের দিক থেকেও চনমনে রয়েছে টিম ইন্ডিয়া।

ভারত বিশ্বকাপের ইতিহাসে মোট ৮৬ টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ৫৫ টিতে জিতেছে। অর্থাৎ ভার জয় পেয়েছে ৬৫ শতাংশ ম্যাচে। অন্যদিকে পাকিস্তান বিশ্বকাপে ৮১ টি ম্যাচের মধ্যে ৪৭ টিতে জিতেছে। সেখানে পাকিস্তানের জয়ের হার ৫৯ শতাংশ। বিশ্বকাপের সামগ্রিক পারফরম্যান্সে ভারতীয় দল এগিয়ে।
বিশ্বকাপে যখনই ভারত-পাকিস্তান ম্যাচ হয়, পাকিস্তানের ক্রিকেটারদের অতিরিক্ত চাপে দেখা যায়। এই চাপ গিয়ে পড়ে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়েও। বিশ্বকাপে ভারতীয় ব্যাটসম্যানদের ক্যাচ ড্রপ করা পাকিস্তানি খেলোয়াড়দের কাছে যেন সাধারণ ব্যাপার। এছাড়া পাকিস্তানের ব্যাটসম্যানরা টিম ইন্ডিয়ার সামনে যেন নতজানু হয়েছেন।
ভারতীয় দল এই ম্যাচ খেলবে নিজেদের মাঠে। ভারতীয় খেলোয়াড়রা আহমেদাবাদের পিচের প্রকৃতি খুব ভাল করে জানে। যে কারণে টিম ইন্ডিয়া ঘরের মাঠে সুবিধা পাবে বলেই মনে হয়। এছাড়াও স্টেডিয়াম টিম ইন্ডিয়ার সমর্থকদের দ্বারা পূর্ণ হবে। যা ভারতীয় খেলোয়াড়দের মনোবলকে উঁচুতে রাখতে সাহায্য করবে।
আইসিসির ওডিআই তালিকায় ভারত রয়েছে প্রথম স্থানে। এখানে পাকিস্তান রয়েছে দ্বিতীয় স্থানে। অর্থাৎ পারফরম্যান্সের ভিত্তিতেও ভারত এগিয়ে রয়েছে।
ভারতের ব্যাটিং লাইনআপ পাকিস্তানের থেকে শক্তিশালী। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল এবং শ্রেয়স আইয়াররা এর আগে একদিনের ম্যাচে সেঞ্চুরি করেছেন। লোয়ার অর্ডারে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা ভাল ফর্মে রয়েছেন। অন্যদিকে পাকিস্তানের কয়েকজন ছাড়া কেউই রান তুলতে সক্ষণ নন।
বুমরাহ ফিরে আসার সঙ্গে সঙ্গে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলিং আক্রমণ যথেষ্টই শক্তিশালী। এরপর স্পিনে রয়েছেন ভারতের তিন জন। অর্থাৎ বলা ভাল ভারতীয়দের বোলিংয়ে ভারসাম্য রয়েছে। অন্যদিকে পাকিস্তানের ফাস্ট বোলিং ভাল থাকলেও স্পিনের দিক থেকে দল পিছিয়ে রয়েছে।












Click it and Unblock the Notifications