কোহলির ব্যাটিং ভিডিও দেখে ভারত-পাক মহারণের প্রস্তুতি নিলেন বাবর

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে আদর্শ মানেন বাবর আজম,ভারত-পাক মহারণের আগে কোহলির ব্যাটিং ভিডিওয়ে চোখ পাক ক্রিকেটারের,Ind vs pak CWC: Babar Azam prepares by watching Kohli's batting videos

ভারত-পাক মহারণের আগে ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং ভিডিওতে চোখ পাক ক্রিকেটার বাবর আজমের।

কোহলির ব্যাটিং ভিডিও দেখে ভারত-পাক মহারণের প্রস্তুতি নিলেন বাবর

রবিবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের ভারত-পাক ডুয়েল। ইংল্যান্ডের মাটিতে দু'বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই পাকিস্তানের কাছেই হেরে বসেছিল কোহলিরা। ফাইনালে সেদিন লম্বা ইনিংস খেলার সুযোগ থাকলেও অর্ধশতরান থেকে চার কদম দূরে থেমে গিয়েছিলেন পাক ব্যাটসম্যান বাবর আজম। বিশ্বকাপে অবশ্য বুমরাহ-ভুবিদের বিরুদ্ধে সেই ভুল করতে চান না পাক ডানহাতি। সেকারণেই মেগা ম্যাচের বল গড়ানোর আগে এবার কঠিন পরিস্থিতিতে কীভাবে লম্বা ইনিংস খেলতে হয়,বিরাট কোহলির ব্যাটিং দেখে সেটাই শিখে নিতে চাইলেন বাবর।

বরাবারই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে আদর্শ মানেন পাক দলের মিডল অর্ডারের অন্যতম নির্ভরশীল এই ব্যাটসম্যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবর বলেছেন, 'বিভিন্ন পরিস্থিতিতে বিরাট যেভাবে রান করে, ওর ব্যাটিং ভিডিও দেখে সেটাই শিখছি। ভারতের ম্যাচ জয়ের ক্ষেত্রে বিরাটের অবদান অনেক বেশি। দেশের জার্সিতে এই কৃতিত্ব অর্জন করতে চাই।'

সেই সঙ্গে শেষবার আইসিসি টুর্নামেন্টে (চ্যাম্পিয়ন্স ট্রফি) ভারতকে হারানোয় ম্যাঞ্চেস্টার মহারণে পাক দল অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বলে মনে করছেন বাবর। উল্লেখ্য ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতের বিরুদ্ধে ১৮০ রানে ম্যাচ জিতেছিল পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+