ভারত পাক ম্যাচের আগে ধোনিকে কেন ধন্যবাদ জানালেন 'সুপার ফ্যান' বশির চাচা

রবিবার বিশ্বকাপে ভারত-পাক মহারণ। তার আগে ধোনির বিখ্যাত পাক ফ্যান বসির চাচার জন্য মেগা ম্যাচের টিকিট জোগাড় করে দিলেন মাহি,ind vs pak: Cricket fan Bashir Chacha thanks to MS Dhoni for India-Pakistan

রবিবার বিশ্বকাপে ভারত-পাক মহারণ। পুলওয়ামার জঙ্গি হামলার পর এই প্রথমবার বাইজ গজে ভারত-পাক ডুয়েল। তার আগে ধোনির বিখ্যাত পাক ফ্যান বশির চাচার জন্য মেগা ম্যাচের টিকিট জোগাড় করে দিলেন মাহি।

ভারত পাক ম্যাচের আগে ধোনিকে কেন ধন্যবাদ জানালেন সুপার ফ্যান বশির চাচা

কে এই বশির চাচা

তাঁর পরিচয়, তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ফ্যান। ধোনির ব্যাটে ছক্কা দেখার টানেই বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে ছুঁটে যান। মাহির ক্রিকেট কেরিয়ারের সেরা মুহূর্তেগুলির কোলাজ জামায় ছাপিয়ে ঘুরে বেড়ান তিনি। মাহি ভক্ত পাক এই ক্রিকেট ফ্যানের নাম বশির চাচা,পাশাপাশি চিকাগো চাচা নামেও তিনি পরিচিত। ভারত-পাক ম্যাচ থাকলে ধোনির সমর্থনেই গ্যালারিতে ভারতের জন্য গলা ফাটান ষাটোর্ধ্ব এই সুপারফ্যান। তাঁকেই এবার ২০১৯ বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ দেখার সুযোগ করে দিলেন ধোনি।

সুপার ফ্যান বশির চাচা টিকিট দিলেন ধোনি

শুক্রবারই ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে পৌঁছে গিয়েছেন বশির চাচা। সেখানে পৌঁছেই ভারতীয় দলের ঋষভের সঙ্গে দেখা হয়েছে তাঁর। ভারতের তরুণ ক্রিকেটারের সঙ্গে প্রথম সাক্ষাতেই তাকে ফুলের বৃষ্টিতে স্বাগত জানিয়েছেন চাচা।

পরে পাক বংশভূত ভারতীয় ক্রিকেট সমর্থক চাচা জানিয়েছেন, 'ম্যাঞ্চেস্টারে পৌঁছানোর পর থেকেই দেখছি ভারত-পাক ম্যাচের টিকিট নিয়ে হাহাকার অবস্থা। ক্রিকেট পাঙল দর্শকরা ম্যাচের একটি টিকিটের জন্য ৮০০ -৯০০ পাউন্ড খরচ করতে প্রস্তুত। ধোনিকে ধন্যবাদ, টিকিটের জন্য আমাকে সমস্যায় পড়তে হয়নি। মাহি ভাই নিজেই আমায় টিকিট জোগাড় করে দিয়েছেন। ধোনির থেকে এই সারপ্রাইজ গিফট পেয়ে আমি গর্বিত।'

উল্লেখ্য ২০১১ বিশ্বকাপেও এই ফ্যানের জন্য মোহালিতে অনুষ্ঠিত ভারত-পাক মহারণের টিকিট জোগাড় করে দিয়েছিলেন ধোনি। এরপর থেকে ভারত-পাক ম্যাচ হলে বশির চাচাকে আমন্ত্রণ জানাতে ভোলেন না মাহি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+