IND vs PAK Asia Cup 2023: রোহিতের ইনিংসের প্রশংসায় শাস্ত্রী, শাহিনের বলে বিশ্ব ক্রিকেটে নজির হিটম্যানের
IND vs PAK Asia Cup 2023: রোহিত শর্মা আজ কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই কেরিয়ারের ২৪৭তম ম্যাচ খেললেন। ২৪০তম ইনিংসে পেলেন ৫০তম ওডিআই অর্ধশতরান।
এই ইনিংস খেলার ফাঁকেই তিনি এমন একটি নজির গড়লেন যা বিশ্ব ক্রিকেটে এর আগে কেউ পারেননি। রোহিত এদিন যেভাবে ব্যাটিং করলেন তার প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।

পাকিস্তানের বিরুদ্ধে আজ প্রথম ওভারের শেষ বলেই তিনি ছক্কা হাঁকান শাহিন শাহ আফ্রিদির বলে। এর আগে ওডিআইয়ে প্রথম ওভারেই আফ্রিদির বলে কেউ ছক্কা হাঁকাতে পারেননি। শুরুর দিকে সাবধানী ব্যাটিং করলেও বোলারদের মাথায় চেপে বসতে দেননি। একটা সময় বলের তুলনায় রান অনেক কম ছিল। কিন্তু পরে আগ্রাসী ব্যাটিং করে তা পুষিয়ে নেন হিটম্যান।
Sublime 6️⃣
— Star Sports (@StarSportsIndia) September 10, 2023
A majestic flick & @ImRo45 deposits one over the ropes!
Authoritative way to get off the mark!
Tune-in to #AsiaCupOnStar, LIVE NOW on Star Sports Network#INDvPAK #Cricket pic.twitter.com/px5RgEIyZd
রবি শাস্ত্রী স্টার স্পোর্টসে বলেন, নাসিম শাহের খান দশেক ডেলিভারি রোহিতকে বিট করেছে। ব্যাটে-বলে সংযোগ ঘটাতে পারেননি। কিন্তু যখনই লুজ বল পেয়েছেন সেটাতে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মেরেছেন। একটা লুজ বলও মিস করেননি। ফলে বোলাররা ভালো স্পেল করলেও লুজ বলে চার বা ছক্কা হাঁকানোর পরিকল্পনা নিয়েই রোহিত নেমেছিলেন বলে উপলব্ধি শাস্ত্রীর।

রোহিত আজ অর্ধশতরান পূর্ণ করেন ৪২ বলে। একটা সময় রোহিতের রান ছিল ২৪ বলে ১০ কিংবা ৩০ বলে ১৮। সেখান থেকে আগ্রাসী ব্যাটিং করে অর্ধশতরান। শাদাব খানের বলে পরপর দুটি ছক্কা মারার পর একটি চারও মারেন। ত্রয়োদশ ওভারে শাদাব দেন ১৯। এই ওভার শুরুর আগে রোহিতের স্কোর ছিল ৩৭ বলে ২৭, ওভারের শেষে দাঁড়ায় ৪১ বলে ৪৪।
৪২তম বলে শাদাবের বলে ছক্কা মেরে হাফ সেঞ্চুরিতে পৌঁছন রোহিত। পরের বলেই চার। যদিও শেষ অবধি শাদাবের শিকার হয়েই সাজঘরে ফেরেন রোহিত। ৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে করেন ৪৯ বলে ৫৬। আউট হয়ে যাওয়ায় ওডিআইয়ে ১০ হাজার রান পূর্ণ করার থেকে আপাতত ২২ রান দূরে রইলেন হিটম্যান।
নেপালের বিরুদ্ধে আগের ম্যাচে ভারত জিতেছিল ১০ উইকেটে। ২০.১ ওভারে বিনা উইকেটে ১৪৭ রান তুলে। আজও ১২১ রানের ওপেনিং পার্টনারশিপ গড়লেন রোহিত ও গিল। নেপাল ম্যাচে রোহিত করেছিলেন ৫৯ বলে অপরাজিত ৭১, গিল অপরাজিত ছিলেন ৬২ বলে ৬৭ রানে। আজ রোহিতের সঙ্গে অর্ধশতরান পেয়েছেন শুভমান গিলও।












Click it and Unblock the Notifications