IND vs PAK Asia Cup 2023: ভারত-পাক ম্যাচে ব্যাঘাত বৃষ্টির, কলম্বোর স্টেডিয়ামেও বেশিরভাগ টিকিট রইল অবিক্রিত

IND vs PAK Asia Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচে বিশ্বের যে কোনও প্রান্তে থাকে টিকিটের হাহাকার। ব্যতিক্রম শ্রীলঙ্কা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামের পর আজ কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামেও বেশিরভাগ দর্শকাসন ফাঁকাই রইল।

অক্টোবরের ১৪ তারিখ আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিঃশেষিত। কিন্তু আজ কলম্বোয় যে ছবি ধরা পড়ল তা বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথে মোটেই ভালো বিজ্ঞাপন নয়।

IND vs PAK Asia Cup 2023: ভারত-পাক ম্যাচে ব্যাঘাত বৃষ্টির

কলম্বোয় ভারত ও পাকিস্তানের বহু মানুষ বসবাস করেন। পাল্লেকেলে স্টেডিয়াম না ভরলেও সুপার ফোরে রবিবাসরীয় দ্বৈরথে মাঠ ভরার আশায় ছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটের আধিকারিকরা। এমনকী সুপার ফোরের সব ম্যাচের টিকিটের দর অনেকটাই কমিয়েও দেন তাঁরা। তবু অবস্থার কিছু বদল হলো না। অনলাইন ও অফলাইনে পড়েই রইল ভারত-পাক ম্যাচের টিকিট।

২০১২ সালে টি ২০ বিশ্বকাপের ভারত-পাক ম্যাচেই এই প্রেমদাসা স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ ছিল। গত এক দশকে মীরপুর, মেলবোর্ন, অ্যাডিলেড, দুবাই, বার্মিংহ্যাম, লন্ডন বা ম্যানচেস্টার- যেখানেই ভারত-পাক ম্যাচ হয়েছে সেখানে দেখা গিয়েছে টিকিটের বিপুল চাহিদা। কিন্তু শ্রীলঙ্কায় বিশ্বকাপের আগে এশিয়া কাপে দুই দলের দ্বৈরথ থেকে কেন মুখ ফেরালেন ক্রিকেটপ্রেমীরা, তা নিয়ে চর্চা সর্বত্র।

আবহাওয়ার উন্নতি হওয়ায় মাঠ ভরবে বলে আশায় ছিল শ্রীলঙ্কা ক্রিকেট। কিন্তু কোথায় কী? সি ও ডি আপার ও লোয়ার ব্লকের টিকিটের দাম কমিয়ে যথাক্রমে ১০০০ ও ৫০০ এলকেআর করা হলেও মাঠমুখী হলেন না দর্শকরা। এর অন্যতম কারণ আবহাওয়ার খামখেয়ালিপনা। গত কয়েক দিন ধরে কলম্বোয় তুমুল বৃষ্টি হয়েছে। কাল শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্য়াচ ভালোয় ভালোয় হয়েছিল।

IND vs PAK Asia Cup 2023: ভারত-পাক ম্যাচে ব্যাঘাত বৃষ্টির

আজও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় খেলা শুরুর পর বৃ্ষ্টি নামে। আজ খেলা না হলে এই ম্যাচটি হবে রিজার্ভ ডে-তে। বৃষ্টির আশঙ্কা থাকাতেই মানুষ ঝুঁকি নেননি বলে মনে করা হচ্ছে। পিসিবি কর্তারা অবশ্য অসন্তুষ্ট। তাঁদের কথায়, এই সময় শ্রীলঙ্কায় বৃষ্টি হয় জেনেও সেখানে ম্যাচ করানোর খেসারৎ দিতে হচ্ছে। হামবানটোটায় ম্যাচ সরানো নিয়ে জল্পনাও টিকিট বিক্রির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলেছে।

ভারতীয় ইনিংসের ২৪.১ ওভারের পরই বৃষ্টি নেমেছে। ভারতের স্কোর ২ উইকেটে ১৪৭। ওডিআই কেরিয়ারের ৫০তম অর্ধশতরান পূর্ণ করে রোহিত শর্মা আউট হন ৪৯ বলে ৫৬ রানে। তিনি ৬টি চার ও চারটি ছয় মেরেছেন। শুভমান গিল ১০টি চারের সাহায্যে ৫২ বলে ৫৮ রান করেছেন। বিরাট কোহলি ১৬ বলে ৮ ও লোকেশ রাহুল ২৮ বলে ১৭ রানে অপরাজিত। শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+