IND vs NZ: ব্যাট হাতে নয়া নজির যশস্বীর, গম্ভীরের চিন্তা বাড়ালেন ‘ব্যর্থ’ বিরাট

জমাটভাবেই ইনিংসের শুরুটা করেছিলেন। কিন্ত ৩০ রানের বেশি করতে পারলেন না যশস্বী জয়সওয়াল। তবে ৩০ রান করার মধ্য দিয়েই রেকর্ডটা করে ফেললেন যশস্বী জয়সওয়া‌ল। টেস্টে ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিকতা দেখিয়ে আসছেন তরুণ এই ব্যাটার। চলতি বছরে একের পর এক রেকর্ড ভেঙেছেন। শুক্রবার সকালে পুণের মাঠে আরও একটি কীর্তি গড়লেন যশস্বী।

২০২৪ সালে দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্টে ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করলেন যশস্বী। এর আগে জো রুট ২০২৪ সালে টেস্টে ক্রিকেটে ব্যাট হাতে ১ হাজার রান পূর্ণ করেছিলেন। রুটের দেখানো পথে হেঁটেই দ্বিতীয় ব্যাটার হিসেবে সেই নজির স্পর্শ করলেন যশস্বী। চলতি বছরে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১ হাজার রান পূর্ণ করলেন যশস্বী।

শুক্রবার পুণেতে প্রথম ইনিংসে ব্যাট হাতে ২৪ রান করার মধ্য দিয়েই ১ হাজার রান পূর্ণ হল যশস্বীর। ১৪ টেস্টে ১৩০৫ রান করে ব্যাটারদের তালিকায় চলতি বছরে শীর্ষে আছেন জো রুট। এরমধ্যে কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে মুলতানে ২৬২ রান করেছি‌লেন রুট। তবে রেকর্ড গড়ার দিনেও বড় রান করতে ব্যর্থ হলেন যশস্বী। ৬০ বলে ৩০ রান করে ফিলিপসের বলে আউট হ‌লেন যশস্বী।

অন্যদিকে রোহিতের পর চিন্তা বাড়ালেন বিরাট কোহলিও। নিউজিল্যাীন্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৯ বলে ১ রান করে আউট হলেন কোহলি। স্যান্টানার বলে ১ রান করে বোল্ড হলেন কোহলি। আউট হওয়ার পর তাঁর শরীরীভাষায় হতাশা ধরা পড়ে। এরআগে বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৭০ রান করেছিলেন। কিন্তু পুণেতে কঠিন সময়ে ব্যাট হাতে রান পেলেন না কোহলি।

বিরাটের ধারাবাহিকতার অভাব কিন্তু ভারতীয় টিম ম্যানেজেন্টের চিন্তা বাড়াচ্ছে। কোহলি আউট হওয়ার পর গোটা পুণের গ্যালারি স্তব্ধ হয়ে যায়। বিরাট কোহলির শট নির্বাচন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ যেভাবে শট নির্বাচন করতে গিয়ে বোল্ড হলেন কোহলি তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

রবি শাস্ত্রী থেকে সঞ্জয় মঞ্জেরেকর প্রত্যেকেই কোহলির শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। মঞ্জেরেকর মনে করেন এটি কোহলির কেরিয়ারের সবথেকে খারাপ শট নির্বাচন। অন্যদিকে শাস্ত্রী ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, এটি খুব ভালো বোলিং ছিল। কিন্তু কোহ‌লির কাছে সুযোগ ছিল অন্য শট খেলার। এটি তাঁর সিদ্ধান্তের ভুল। কোহলির এই ইনিংসের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

বিরাটের মতোই ব্যর্থ হলেন সফরাজ, পন্থরাও। ফলে দিনের শুরুতেই চাপে ভারত। লাঞ্চের আগেই ১০৭ রান করে ৭ উইকেট হারিয়েছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+