IND vs NZ: ঘরের মাঠে ফের রেকর্ড যশস্বীর, গাভাসকরের নজির স্পর্শ করলেন তরুণ ওপেনার

চলতি বছরে টেস্ট ক্রিকেটে দুরন্ত ছন্দে আছেন যশস্বী জয়সওয়াল। ওপেনিংয়ে নেমে ধারাবাহিকতা দেখাচ্ছেন। রোহিত শর্মা ওপেনিং করতে নেমে বেশিরভাগ ম্যাচে ব্যর্থ হলেও প্রত্যাশা পূরণ করছেন যশস্বী। শনিবার পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বীর ব্যাট থেকে এল ৭৭ রানের একটা দুরন্ত ইনিংস।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই যেভাবে খেলছিলেন যশস্বী তাতে তাঁর থেকে শতরানের প্রত্যাশা তৈরি হয়। কিন্তু অতি আক্রমণাত্বকই খেলেন যশস্বী। ৬৫ বলে ৭৭ রান করে স্যান্টনা্র শিকার হলেন যশস্বী। শতরান করতে না পারলেও রেকর্ড বুকটা সচল রাখলেন যশস্বী। ঘরের মাঠে একটি রেকর্ড গড়লেন ভারতীয় তরুণ ওপেনার।

শুক্রবারই ২০২৪ সালে দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্টে ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করেনযশস্বী। এর আগে জো রুট ২০২৪ সালে টেস্টে ক্রিকেটে ব্যাট হাতে ১ হাজার রান পূর্ণ করেছিলেন। রুটের দেখানো পথে হেঁটেই দ্বিতীয় ব্যাটার হিসেবে সেই নজির স্পর্শ করেন যশস্বী। চলতি বছরে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১ হাজার রান পূর্ণ করলেন যশস্বী।

শনিবার আরও একটি রেকর্ড গড়ে কিংবদন্তি সুনীল গাভাসরকরের নজির স্পর্শ করলেন। তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ঘরের মাঠে ১০০০ রান করলেন যশস্বী। এরআগে দুই ভারতীয় ব্যাটার সুনীল গাভাসকর এবং গুন্ডাপ্পা বিশ্বনাথ এক বছরে টেস্টে ঘরের মাঠে ১ হাজার রান করেছিলেন। শনিবার সেই তালিকায় যুক্ত হলেন যশস্বী।

শনিবার লাঞ্চের বিরতির আগেই এই নজির স্পর্শ করেন যশস্বী। জানুয়ারি মাসে হায়দরাবাদে ইং‌ল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চলতি বছরের প্রথম টেস্ট খেলেন যশস্বী, এরপর থেকে ধারাবাহিকভাবে খেলে আসছেন ঘরের মাঠে। সুনীল গাভাসকর, গুন্ডাপ্পা বিশ্বনাথদের মতোই ঘরের মাঠে ১ হাজার রান পূর্ণ করলেন যশস্বী জয়সওয়াল।

এরআগে ১৯৭৯ সালে এক বছরে ঘরের মাঠে ১০১৩ রান করেছিলেন গাভাসকর। একই বছরে ঘরের মাঠে ১০৪৭ রান করেছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। তাদের দুই জনের রেকর্ডই ভেঙে দিলেন যশস্বী। ঘরের মাঠে এক বছরে সর্বাধিক রান করার নজির আছে অস্ট্রেলিয়ার মাইকেল‌ ক্লার্কের। ২০১২ সালে এক বছরে ঘরের মাঠে ১৪০৭ রান করেছিলেন ক্লার্ক।

দ্বিতীয়স্থানে আছেন মহম্মদ ইউনুস। ২০০৬ সালে ঘরের মাঠে এক বছরে ১১২৬ রান করেছিলেন মহম্মদ ইউনুস। এখনও চলতি বছরে বেশ কয়েকটি টেস্ট বাকি আছে ভারতীয় দলের। একাধিক নজির গড়ার সুযোগ আছে যশস্বীর সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+