IND vs NZ: উন্নতির ধারা অব্যাহত রাখলেন যশস্বী, মুম্বইতে খেলেত নামার আগে বিরাট পতন কোহলি-পন্থের
আগামী ১লা নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। সিরিজের শেষ ম্যাচে নামার আগে সুখবর পেলেন যশস্বী জয়সওয়াল। টেস্টের ক্রমতালিকায় উন্নতির ধারা অব্যাহত রাখলেন তরুণ এই ব্যাটার। সেইসঙ্গে আইসিসির তালিকায় বিরাট পতন হল কোহলির এবং পন্থের।
বুধবার আইসিসির পক্ষ থেকে টেস্টের যে ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে উন্নতি করেছেন যশস্বী। চলতি বছরের শুরু থেকেই ব্যাট হাতে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করছেন তরুণ এই ব্যাটার। এক বছরে ইতিমধ্যেই টেস্টে ১ হাজার রান পূর্ণ করেছেন যশস্বী। এমনকি ঘরের মাঠেও ১ হাজার রান পূর্ণ করে কিংবদন্তি সুনীল গাভাসকরের নজির স্পর্শ করেছেন যশস্বী। মুম্বইতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামার আগে তারই পুরস্কার পেলেন যশশ্বী।

অন্যদিকে যশস্বীর সাফল্যের দিনেই ক্রম তালিকায় বিরাট পতন হল কোহলির। এক ধাক্কায় ছয় ধাপ নীচে নেমে গিয়েছেন কোহলি। বর্তমানে ৬৮৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বর স্থানে আছেন কোহলি। ব্যাট হাতে তাঁর খাপার পারফরম্যান্স অব্যাহত। তার প্রভাব পড়ছে ক্রম তালিকাতেও। সবথেকে উল্লেখযোগ্য প্রথম ২০-র মধ্যে স্থান ধরে রাখতেই পারলোন না ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ঋষভ পন্থ টেস্টে প্রত্যাবর্তন করার পর দ্রুত উন্নতি করা শুরু করলও। পুণে টেস্টে ব্যর্থ হতেই ক্রম তালিকায় পতন হয়েছে তাঁর। পাঁচ ধাপ নীচে নেমে ৭০৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছেন পন্থ। ব্যাটারদের মধ্যে ২০ নম্বর স্থানে আছেন শুভমান গিল। তাঁর পয়েন্ট সংখ্যা ৬২২। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে খেলতে নামার আগে কোহলি-রোহিতরা চিন্তা বাড়ালেন টিম ম্যানেজমেন্টের।
অন্যদিকে টেস্টে বোলারদের মধ্যে এক নম্বর স্থান হারালেন জসপ্রীত বুমরাহ, তাঁর স্থান দখল করলেন প্রোটিয়া পেসার রাবাদা। আইপিএল রিটেনশনের একদিন আগে বোলিংয়ে শীর্ষস্থান হারালেন বুমরাহ। অশ্বিনকে সরিয়ে ১ নম্বর জায়গা দখল করেছিলেন বুমরাহ। কিন্তু বেশিদিন স্থান ধরে রাখতে পারলেন না বুমরাহ।












Click it and Unblock the Notifications